খোলামেলা পোশাকে ছবি পোস্ট হতেই নেটিজেনদের ট্রোলের মুখে অভিনেত্রী পায়েল সরকার

নেটিজেনদের ট্রোলের মুখে অভিনেত্রী পায়েল সরকার

বলিউড হোক বা টলিউড অথবা টেলিভিশন জগত, নেটিজেনদের কটাক্ষের শিকার হননি এমন অভিনেতা–অভিনেত্রীদের খুঁজে পাওয়া দায়। কখনও না কখনও কেউ না কেউ নেটিজেনদের ট্রোলের মুখে পড়েছেন। টলিউডের শুভশ্রী, কোয়েল, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী, মিমি এঁরা সবাই এই ট্রোলে অভ্যস্ত। কেউ বা নেটজেনদের মন্তব্যের মোক্ষম জবাব দিয়েছেন আবার কেউ বা পাত্তা না দিয়ে এড়িয়ে গিয়েছেন। এবার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে ট্রোলড হলেন অভিনেত্রী পায়েল সরকার।

খোলামেলা পোশাকে ছবি পোস্ট হতেই নেটিজেনদের ট্রোলের মুখে অভিনেত্রী পায়েল সরকার


রবিবার পায়েল নীল রঙের একটি গাউন পরে সুইমিং পুলের পাশে বসা একটি ছবি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ক্যাপশনে লেখা '‌সানডে মুড’‌। ছবি পোস্ট হতেই নেটিজেনদের চোখ পড়ে পায়েলের উন্মুক্ত পায়ের দিকে। ব্যস শুরু হয়ে যায় সমালোচনার ঝড়। পায়েলের এই ছবি দেখে এক নেটিজেন টেনে আনেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিতর্কিত 'রগড়ে দেব’ মন্তব্য। বিধানসভা নির্বাচনের আগে শিল্পীদের রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গেই এমন উক্তি করেছিলেন দিলীপ। সেই মন্তব্যকে টেনে সংশ্লিষ্ট নেটিজেন লেখেন, 'দিলীপদা রগড়ে দেবেন!’ নেটিজেনদের কুমন্তব্যে অবশ্য চুপই থেকেছেন পায়েল সরকার।

অবশ্য এটা প্রথমবার নয়, এর আগেও ফটোশুটের ভিডিও আপলোড করে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁকে। এ বছরই বিজেপিতে যোগ দিয়েছেন পায়েল। বিধানসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন তিনি। যখন তিনি প্রচারে বেরোতেন তখন একেবারেই সাদামাটা পোশাকে দেখা যেত পায়েলকে। সেই সময় সুতির জামা পরে মূলত দেখা গিয়েছে তাঁকে। সাদা সালোয়ার কামিজ কিংবা হালকা রঙের কুর্তা, এই ধরনের পোশাকেই পায়েলকে দেখা গিয়েছে তখন। ভোটের সময় নিজের সোশ্যাল মিডিয়া থেকে তাঁর অনেক হট লুকসের ছবিও সরিয়ে দিয়েছিলেন। কিন্তু পায়েল তো একজন অভিনেত্রী। তাই তাঁর সোশ্যাল মিডিয়া জুড়ে নানান ধরনের ছবি থাকবে এটাই তো স্বাভাবিক। তাই ভোট পর্ব মিটতেই ফের চেনা রূপে ধরা দিলেন পায়েল। সোশ্যাল মিডিয়ায় পায়েল মাঝে মাঝেই উষ্ণতায় পারদ চড়িয়ে দেন।

ম্যাজিক' ছবিতে শেষ বড় পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। বেশ কয়েকটি ওয়েব সিরিজ কাজ করেছেন পায়েল। আগামী দিনে 'জতুগৃহ' ছবিতে দেখা যাবে তাঁকে। বড় পর্দায় ফেরার আগে নিজেকে আরও গ্ল্যামারস করে তুলতে চান তিনি। পরিচালক আবীর সেনগুপ্তের সঙ্গে চুপিসারে প্রেম সারছিলেন পায়েল কিন্তু সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর এখন অবশ্যই একাই রয়েছেন তিনি। জীবন সঙ্গিনী হিসাবে এখনও কাউকে খুঁজে পাননি পায়েল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+