মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় দেখা মিলবে মনামীর, ‘পদাতিক’-এর পরিচালনায় সৃজিত

মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় দেখা মিলবে মনামীর, ‘পদাতিক’-এর পরিচালনায় সৃজিত

বছর পরতেই ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ। এবার তিনি বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে অভিনয় করবেন। এই খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা। তাছাড়াও আরোও বড় খবর রয়েছে সিনেমা প্রেমীদের জন্য। এবার মৃণাল সেনের বায়োপিক তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। নাম 'পদাতিক’। সেই সিনেমাতেই একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মনামী ঘোষকে। কিংবদন্তী পরিচালকের ভূমিকায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোষ। গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী। এমন চরিত্র পেয়ে খুব খুশি রয়েছেন অভিনেত্রী।

মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় দেখা মিলবে মনামীর, ‘পদাতিক’-এর পরিচালনায় সৃজিত


মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করতে পারবেন জেনে খুব খুশি হয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, আমি এই চরিত্রে অভিনয় করতে পারব জেনে ভীষণ উত্তেজিত। আমি আমার ১০০ শতাংশ দিয়েই এই সিনেমার চরিত্রকে ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব।

সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এই প্রথমবার কাজ করছেন অভিনেত্রী মনামী ঘোষ। টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে মনামীর। তাছাড়াও তিনি যে খুব সুন্দর একজন নৃত্যশিল্পী, তা বলার অপেক্ষা রাখে না। তার নাচের প্রতিটি সুন্দর স্টেপই যেন মন কাড়ে অনুগামীদের।

অপরদিকে, চার প্রবাসী বাঙালির গল্প নিয়েই অনুগামীদের সামনে আসছেন অতনু ঘোষ। সিনেমার নাম 'আরও এক পৃথিবী’। ইতিমধ্যে সিনেমার প্রোমো মুক্তি পেয়েছে। ২০২২ সালে সিনেমাটি মুক্তি পাবে বলে জানানো হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত কিন্তু পরে বদলানো হয়েছিল। সিনেমাটি মুক্তি পাবে ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে। যেখবরে খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা।

কী নিয়ে সিনেমার গল্প দেখুন! ২৭ বছরের এক প্রতীক্ষার জীবন ঘিরেই গল্প গড়ে উঠবে আসন্ন সিনেমার। আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছেন যারা সর্বক্ষণ একটু নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে বেড়াচ্ছেন, যেখানে তারা শান্তিতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন যেখানে তারা শান্তিতে একটু থাকতে পারেন। তেমনি ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠছে এই সিনেমাটি। চার প্রবাসীর গল্প ফুটে উঠেছে এই সিনেমার মধ্যে দিয়ে।

সিনেমায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিন। সেই সঙ্গে অনিন্দিতা বসু যাকে দেখা যাবে আয়েশা চরিত্রে। সেই সঙ্গে অভিনয় করবেন কৌশিক চট্টোপাধ্যায়। অরিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সাহেব ভট্টাচার্যকে। সিনেমাটির পুরো শুটিং করা হয়েছে লন্ডনে। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+