Koel Mallick: পুজোর আগেই সুখবর শোনালেন টলি অভিনেত্রী, দ্বিতীয়বার মা হতে চলেছেন কোয়েল মল্লিক
মাতৃপক্ষের সূচনাতেই টলিপাড়ায় সুখবর। দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সোশ্যাল মিডিয়ায় পোস্টে সেই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। ইনস্টাগ্রাম পোস্টে কোয়েল মল্লিক লিখেছেন, কবীরের দায়িত্ব বাড়তে চলেছে। এবার কবীরকে বড় দাদার ভূমিকা নিতে হবে।
কোয়েল মল্লিকের এই ইনস্টাগ্রাম পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। টলি পাড়ার অন্য অভিনেত্রীরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এবারে মল্লিক বাড়িতে বড় করে পুজো হচ্ছে না। আগেই জানিয়েছিলেন অভিনেত্রী।

২০১৩ সালে প্রযোজক নিসপাল সিং রাণেকে বিয়ে করেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ২০২০ সালে কোয়েল নিসপালের প্রথম সন্তান কবীরের জন্ম। করোনা কালেই জন্ম নেয় কোয়েলের প্রথম সন্তান। তার বেশ কয়েক বছর পরেই তিনি ফের অভিনয়ে ফেরেন। মিতিন মাসি, রক্ত রহস্য সহ একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে কোয়েল মল্লিককে। গত পুজোতেও কোয়েলের মিতিন মাসি ছবিটি মুক্তি পেয়েছে। এবার আবার মুক্তি পেতে চলেছে মিতিন মাসি সিরিজের দ্বিতীয় ছবি।
মিতিন মাসি সিরিজের ছবি করতে গিয়ে পা ভেঙে গিয়েছিল কোয়েল মল্লিকের। মহালয়ার ভোটে ছোট পর্দায় দেবী দুর্গার চরিত্রে অভিনয়ও করেছেন কোয়েল। তার পরের দিনই দেবী পক্ষের সূচনার পরেই সোশ্যাল মিডিয়া পোস্টে এই সুখবর জানান অভিনেত্রী।
কোয়েলের এই সোশ্যাল মিডিয়া পোস্ট ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। অনুরাগী থেকে শুরু করে টলি পাড়ার তারকারা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরত জাহান, ঋতুপর্ণা সেনগুপ্তরা সোশ্যাল মিডিয়ায় কোয়েলকে শুভেচ্ছা জানিয়েছেন।
আরজি কর কাণ্জের প্রতিবাদে এবারে মল্লিক বাড়ির পুজো বড় করে হচ্ছে না। ১০০ বছরে পড়ছে মল্লিক বাড়ির পুজো। কিন্তু এবার শতবর্ষের কোনও জৌলুস থাকবে না। মায়ের পুজো ঠিকই হবে। কিন্তু কোনও রকম উৎসব উজ্জাপন করবে না মল্লিক বাড়ি।












Click it and Unblock the Notifications