এবার মিউজিক ভিডিওতে দেখা মিলবে দিতিপ্রিয়ার, প্রকাশ্যে এল ফাস্ট লুক
এবার মিউজিক ভিডিওতে দেখা মিলবে দিতিপ্রিয়ার, প্রকাশ্যে এল ফাস্ট লুক
টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়াকে প্রায় সকলেই চেনেন। খুব কম বয়সেই নিজের জায়গা তৈরি করে ফেলেছেন রানি রাসমণি ওরফে দিতিপ্রিয়া রায়। এক ডাকে সবাই চেনে তাঁকে। টলিউডে ব্যস্ততম নায়িকাদের মধ্যে তিনিও একজন। এবার অভিনেত্রীকে দেখা যাবে এক মিউজিক ভিডিওতে। এই খবরে খুব খুশি অনুগামীরা।

এসভিএফ মিউজিকের জন্যই এই প্রথমবার মিউজিক ভিডিওতে দিতিপ্রিয়াকে দেখবেন অভিনেত্রীর ভক্তরা। তাঁর বিপরীতে দেখা যাবে টেলিভিশনের পরিচিত মুখ দিব্যজ্যোতি দত্তকে। শুক্রবার প্রযোজনা সংস্থার তরফ থেকে পোস্ট করা হয়েছে মিউজিক ভিডিওর ফার্স্ট লুক। সেই ছবি কিন্তু অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন। যাতে লাইক ও কমেন্ট দিয়েছেন অনেকে।
মাহতিম সাকিবের গলায় শোনা যাবে 'দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা'। এই খবরে বেশ খুশি হয়েছেন অনুগামীরা। বলা বাহুল্য, হিন্দি সিরিজে অভিনয় করেছেন তিনি। 'স্টোরিজ অন দ্য নেক্সট পেজ’ ছবিতে দেখা মিলবে তাঁর। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক বৃন্দা মিত্র। অভিনেত্রীর বিপরীতে দেখা মিলবে অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে সিনেমাটি মুক্তি পাবে হটস্টারে।
জানা গিয়েছে, এই সিনেমার জন্য গত বছর সেপ্টেম্বরে মুম্বই গিয়েছিলেন তিনি। নতুন ছবির জন্য বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে তিনটি ছোট ছোট গল্প। সম্পর্কের নানান টানাপড়েন, জীবনের উত্থান পতন, ভুলকে স্বীকার করে নেওয়া, ভুলকে আবার ক্ষমা করা। তারপর জীবনের আবার নতুন শুরু। ইতিমধ্যে কিন্তু ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে।
সিনেমায় অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় –সহ অন্যান্যরা। নতুন ছবিতে অভিনেতার নাম হয়েছে ঋক। তবে, মুক্তির জন্য অপেক্ষা করছেন অনুগামীরা। অপরদিকে, আবারও একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন সৌরভ দাস ও দর্শনা বণিক। তবে তবে তা কিন্তু ছোটপর্দায় নয়, তাঁদের দেখা মিলবে বড় পর্দাতেই। ছবির নাম 'হৃদয়পুর'।
ছবিটি পরিচালনা করেছেন সৌমজিৎ আদক।তবে কি নিয়ে ছবির গল্প ছবির গল্পটি গড়ে উঠেছে? একটি খুনকে কেন্দ্র করে গড়ে উঠছে ছবির গল্প। তারপরে প্রেম রহস্য তো আছেই। কোন চরিত্রে দেখা মিলবে সৌরভের? অভিনেতা শহরের একজন ছেলে। চাকরি সূত্রে গ্রামে যেতে হয় তাকে। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় মোড়লের মেয়ের। নাম শ্রেয়া। সেখানে তাঁর সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় নায়কের। সেখান থেকেই শুরু হয় রহস্য।












Click it and Unblock the Notifications