বিদেশে গেলেন টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায়, কিন্তু কেন?
বিদেশে গেলেন টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায়, কিন্তু কেন?
খুব কম বয়সেই নিজের জায়গা তৈরি করে ফেলেছেন রানি রাসমণি ওরফে দিতিপ্রিয়া রায়। এক ডাকে সবাই চেনে তাঁকে। টলিউডে ব্যস্ততম নায়িকাদের মধ্যে তিনিও একজন। গতকাল, বৃহস্পতিবার বিদেশে পাড়ি দিয়েছেন তিনি। এখবরে তাঁর ভক্তরা বেশ খুশী।

জানা গিয়েছে, কাজের কারণের অভিনেত্রীকে এবার পাড়ি দিতে হল লন্ডনে। প্রথম বিদেশে গেলেও নায়িকার আনন্দ উপভোগ করার ফুসরত নেই, কারণ তাঁর কাজের চাপ অনেক। বুধবার সকালে চেন্নাই থেকে শুটিং সেরে ফিরেছেন তিনি। গতকাল ভোর ৩ টে ৪৫ –এ লন্ডনে উড়ে গেছেন তিনি। দিতিপ্রিয়া, শ্রাবন্তী আর ক্রুশল আহুজার নতুন ছবির জন্য লন্ডনে শুটিং শুরু হবে। আর তার জন্যেই অভিনেত্রীকে বিদেশে যেতে হল। তবে, কোন সিনেমায় দেখা মিলবে তাঁর?
বলা বাহুল্য, হিন্দি সিরিজে অভিনয় করেছেন তিনি। 'স্টোরিজ অন দ্য নেক্সট পেজ’ ছবিতে দেখা মিলবে তাঁর। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক বৃন্দা মিত্র। অভিনেত্রীর বিপরীতে দেখা মিলবে অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জানা গিয়েছে আসন্ন সিনেমাটি মুক্তি পাবে হটস্টারে।
নন্দনে রাজের 'হাবজি গাবজি’ দেখানো হলেও ব্রাত্য সৃজিতের 'এক্স=প্রেম’
জানা গিয়েছে, এই সিনেমার জন্য গত বছর সেপ্টেম্বরে মুম্বই গিয়েছিলেন তিনি। নতুন ছবির জন্য বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে তিনটি ছোট ছোট গল্প। সম্পর্কের নানান টানাপড়েন, জীবনের উত্থান পতন, ভুলকে স্বীকার করে নেওয়া, ভুলকে আবার ক্ষমা করা। তারপর জীবনের আবার নতুন শুরু। ইতিমধ্যে কিন্তু ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে। অপরদিকে, চলতি বছরের ১৩ মে মুক্তি পাবে ছবিটি। সিনেমায় অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় –সহ অন্যান্যরা। নতুন ছবিতে অভিনেতার নাম হয়েছে ঋক। তবে, মুক্তির জন্য অপেক্ষা করছেন অনুগামীরা। অপরদিকে, আবারও একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন সৌরভ দাস ও দর্শনা বণিক। তবে তবে তা কিন্তু ছোটপর্দায় নয়, তাঁদের দেখা মিলবে বড় পর্দাতেই। ছবির নাম 'হৃদয়পুর'।
ছবিটি পরিচালনা করেছেন সৌমজিৎ আদক।তবে কি নিয়ে ছবির গল্প ছবির গল্পটি গড়ে উঠেছে? একটি খুনকে কেন্দ্র করে গড়ে উঠছে ছবির গল্প। তারপরে প্রেম রহস্য তো আছেই। কোন চরিত্রে দেখা মিলবে সৌরভের? অভিনেতা শহরের একজন ছেলে। চাকরি সূত্রে গ্রামে যেতে হয় তাকে। সেখানেই তার সঙ্গে পরিচয় হয় মোড়লের মেয়ের। নাম শ্রেয়া। সেখানে তাঁর সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয় নায়কের। সেখান থেকেই শুরু হয় রহস্য। প্রেম নাকি প্রতিশোধ কী লুকিয়ে আছে তা জানতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে আসন্ন সিনেমাটি।












Click it and Unblock the Notifications