মা হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন স্বামী

টলিউডে খুশির খবর। মা হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে অভিনেত্রীর স্বামী অর্নিবাণ বিশ্বাস এই সুখবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। নিউটাউনের এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বাসবদত্তা। হাসপাতালের বেডে বসা সদ্য মা বাসবদত্তার সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন স্বামী অনির্বাণ। ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, '‌হ্যালো পৃথিবী! একগুচ্ছ ভালোবাসার সঙ্গে সাক্ষাৎ, মেয়ে হয়েছে'‌। সঙ্গে এঁকে দিয়েছেন শিশু ও দুটি লাল হৃদয়ের ইমোজি।

টলিউড অভিনেত্রীর জীবনে এই খুশির খবর জানতে পেরে তাঁর ভক্ত-অনুগামীরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। মেয়ের বাবা-মা হয়ে দারুণ উচ্ছ্বসিত অনির্বাণ ও বাসবদত্তাও। প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ চালিয়ে গিয়েছেন বাসবদত্তা। মাস কয়েক আগেও এক মিউজিক ভিডিওয় দেখা গিয়েছে তাঁকে।

মা হলেন অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়

ঋতুপর্ণ সেনগুপ্তর ধারাবাহিক '‌গানের ওপারে'‌র মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ বাসবদত্তার। এরপর একের পর এক ধারাবাহিকে কাজ করতে শুরু করেন তিনি। ছোটপর্দার পাশাপাশি বাসবদত্তাকে বড়পর্দাতেও অভিনয় করতে দেখা গিয়েছে। তাঁর অভিনয় বেশ প্রশংসিত। এ বছর মাদার্স ডে-এর প্রাক্কালে অভিনেত্রীর মা হওয়ার খবর সামনে আসে। সেদিন আবার তাঁর জন্মদিনও ছিল।

২০১৮ সালে সাংবাদিক অর্নিবাণ বিশ্বাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। বিয়ের চার বছর পর সুখবর এল বাসবদত্তা-অনির্বাণের জীবনে। বাসবদত্তা ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত ছবি আসা যাওয়ার মাঝে সিনেমাটি ভেনিস চলচ্চিত্র উৎসবে যায়। এবং জাতীয় পুরস্কারও পায় দুটি বিভাগে। এছাড়াও অভিনেত্রী 'শ্রাবণের ধারা', 'রক্ত রহস্য', 'অভিযান'-এর মতো ছবিতে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+