হৃদরোগে আক্রান্ত হলেন ঐন্দ্রিলা, অভিনেত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক

মঙ্গলবারের পর বুধবার আরও সঙ্কটজনক হল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে বুধবার সকালে অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হন। যার ফলে তাঁর শারীরিক অবস্থা ফের খারাপের দিকে যেতে শুরু করেছে। মঙ্গলবার ঐন্দ্রিলার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার খবর পাওয়া গিয়েছিল। ঐন্দ্রিলাকে এখন সিপিআর দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

হৃদরোগে আক্রান্ত হলেন ঐন্দ্রিলা

গত ১ নভেম্বর আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রীকে। ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রপচার করা হয়েছিল, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধে গিয়েছে, যা নতুন করে চিকিৎসকদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঐন্দ্রিলাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। নতুন করে যে রক্তজমাট বেঁধেছিল, তা অস্ত্রোপচার করা সম্ভব নয়, এমনটাই জানিয়েছিলেন চিকিৎসকেরা। ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করা হয়েছিল। সংক্রমণ যে চিন্তা বাড়াচ্ছে সেই আভাস আগেই দেওয়া হয়েছিল হাসপাতাল সূত্রে। পরিস্থিতি একদমই আশাজনক নয়।

গত সপ্তাহে ঐন্দ্রিলার সুস্থ হয়ে ওঠার খবর আশা জাগালেও এ সপ্তাহের প্রথম থেকেই চিত্রটা সম্পূর্ণ বিপরীত। ১৫ দিন পরও জ্ঞান ফেরেনি অভিনেত্রীর। আর তাঁর সঙ্গে একনাগাড়ে হাসপাতালে রাত জাগছেন ঐন্দ্রিলার প্রেমিক তথা অভিনেতা সব্যসাচী। সোমবার সব্যসাচী ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনার অনুরোধ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। চাইছেন, 'অলৌকিক' কিছু হক। উঠে বসুক ঐন্দ্রিলা। সব্যসাচী লেখেন, 'কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন।' এরপরই গোচা টলিউড ঐন্দ্রিলার সুস্থ হয়ে ওঠার কামনায় সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতে থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+