Tollywood: বিয়ের পরেই 'ঘনিষ্ঠ' ছবি শেয়ার করলেন অনামিকা ও উদয়! সেটা দেখেছেন?

Tollywood: সাত পাকে বাঁধা পড়লেন জনপ্রিয় তারকা জুটি অনামিকা ও উদয়। বেশ কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে ছিল বাংলা সিরিয়ালের জনপ্রিয় এই জুটির। নিজেদের প্রেমের কথা কখনো গোপন করেননি এই দুই তারকা।

নানা সময় কোয়ালিটি সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনামিক ( Anamika Chakraborty) এবং উদয় ( Uday Pratap Singh)।

তবে বিয়েটা একেবারে লোকচক্ষুর আড়ালে গিয়েই করলেন টলিউডের এই জুটি ( Tollywood Actress Wedding)। তবে বিয়ের দিন আগেই জানিয়েছিলেন 'এখানে আকাশ নীল'-এর হিয়া এবং 'মিঠাই'য়ের রাতুল। গত কয়েকদিন আগে তাঁদের প্রথম আইবুড়ো ভাত খাওয়ার ছবি সামনে আসে। আর সেই ছবি সামনে আসার পরেও জোর জল্পনা তৈরি হয়! কবে তাঁরা বিয়ে করছেন?

পরিকল্পনা মতো উলটোরথের দিনেই বিয়ে!

পরিকল্পনা মতো উলটোরথের দিনেই বিয়ে!

যদিও এক সংবাদমাধ্যমকে অনামিকা ( Anamika Chakraborty) এবং উদয় ( Uday Pratap Singh) জানান, তাঁরা ২৮ জুন বিয়ে করবেন। আর সেই পরিকল্পনা মতো উলটোরথের দিনেই বিয়ে করলেন তাঁরা। একেবারে বলিউডের কায়দায়। রাতে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলেন অনামিকা এবং উদয়। পোস্ট করা সেই ছবিতে অনামিকা লিখছেন, beginnings, to us! We made it... আর সেই ছবি সামনে আসার পরেই ভাইরাল। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার বন্যা।

দুজনের পোশাক নজর কেড়েছে

দুজনের পোশাক নজর কেড়েছে

দুজনের পোশাকও নজর কেড়েছে। উদয় ( Uday Pratap Singh) একেবারে হালকা নীলরঙের পাঞ্জাবীতে সাজেন বিয়ের দিন! আর অনামিকার ( Anamika Chakraborty) পড়নে ছিল প্যাস্টেল রঙের শাড়ি। সঙ্গে একেবারে ছিমছাম শাড়ির সঙ্গে যাচ্ছে এমনই মানানসই গয়না। আর সিঁথি জুড়ে লাল সিঁদুর। যা আরও তাঁকে রূপবতী করে তুলেছে। একেবারে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা অনামিকা এবং উদয়ের বিয়েতে উপস্থিত ছিলেন বলে খবর।

বিয়ে হলেও অনুষ্ঠান এখনও বাকি!

বিয়ে হলেও অনুষ্ঠান এখনও বাকি!

তবে বিয়ে হলেও অনুষ্ঠান এখনও বাকি আছে। আর সেটাও খুব শীঘ্রই দেওয়া হবে বলে জানিয়েছেন এই জুটি। দীর্ঘদিন ধরেই অনামিকা এবং উদয়ের মধ্যে সম্পর্ক। আর সেই সম্পর্ক অবশেষে চার হাত এক হওয়ার মধ্যে দিয়ে বাস্তব রূপ পেল! ওয়ান ইন্ডিয়ার বাংলার তরফে তারকা জুটি অনামিকা ও উদয়কে অনেক শুভেচ্ছা।

ছবি সৌ:Uday Pratap Singh/Facebook

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+