সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘সানাই’ ধারাবাহিক ফের এল ছোট পর্দায়, আপ্লুত ভক্ত
সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ‘সানাই’ ধারাবাহিক ফের এল ছোট পর্দায়, আপ্লুত ভক্ত
বিখ্যাত নায়ক হিসেবে আমরা অর্থাৎ মহানায়ক হিসেবে আমরা উত্তমকুমারকে জানি। তিনি চলে যাওয়ার পর টলিউড সিনেমাকে বেশ আগলে রেখেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর চলে যাওয়ায় টলিউডে অনেকটাই ক্ষতি হয়েছে। তাঁকে পর্দায় আর দেখা না পাওয়ায় অনেক আপশোষ অনেকেরই। সিনেমা থেকে মেগাসিরিয়াল সবক্ষেত্রেই দেখা যেত সৌমিত্র চট্টোপাধ্যায়ের।

জানুয়ার মাসের ১৯ তারিখ প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন ছিল। চ্যানেল আকাশ আট তরফে জানানো হয়েছে অভিনেতা অভিনীত সাঁনাই ধারাবাহিকটি পূর্ণ সম্প্রচার হবে। এটি আগে ২০০৭ সালে অনুষ্ঠিত হত। অভিনেতা জন্মদিনটি কেন্দ্র করে ২৪ জানুয়ারী থেকে আকাশ আটের পর্দায় বিকেল ৫.৩০ মিনিট থেকে ৬.৩০ মিনিট পর্যন্ত এই ধারাবাহিক দেখানো শুরু হয়। এটির দায়িত্বে ছিলেন অগ্নিদেব চট্টোপাধ্যায়।
তিনি জানান তিন বছরের এই ধারাবাহিক খুব জনপ্রিয় হয়েছিল। জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী হালদার, অরুণিমা ঘোষ, সুমন্ত মুখোপাধ্যায়, তাপস পাল, সুদীপ মুখোপাধ্যায়, কৌশিক সেন, অরিন্দম শীল, কমলিকা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, কুণাল মিত্র, দোলন রায়, গার্গী রায়চৌধুরী, বিপ্লব চট্টোপাধ্যায়, ভারতী দেবী, নয়না দাস তাবড় তাবড় মানুষ।
সকলের সঙ্গে সবার ফ্যামিলির মতো সম্পর্ক ছিল। সানাইয়ের গল্প ছিল আদিত্য নারায়ণ চৌধুরীর পরিবারকে কেন্দ্র করে। সুখী পরিবার কিভাবে টানাপোড়েন শুরু হয়। তারপর তা আবার সুখী পরিবারের ফিরে তা নিয়েই ছিল এই ধারাবাহিকের গল্প।
বলা বাহুল্য, সৌমিত্র চট্টোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। অভিনেতা হিসেবে তিনি কিংবদন্তি। অভিনয় ছাড়াও তিনি একজন আবৃত্তি শিল্পীও। সেই সঙ্গে তিনি তিনি কবি এবং অনুবাদকও। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ভিতর ১৪টিতে অভিনয় করেছেন তিনি। তিনি ১৯ জানুয়ারি ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। মৃত্যু হয় ১৫ নভেম্বর ২০২০ সালে। সে সময় তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে অনেক ভক্তেরই মন খারাপ হয়েছিল। তিনি অনেক সিনেমা করেছিলেন। থিয়েটারের প্রতি ছিল তাঁর অদম্য ভালোবাসা। তাঁর মৃত্যুতে শোকাহত ভক্তরা।












Click it and Unblock the Notifications