সেক্রেড গেমসের পরিচালকের পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এই প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করবেন বুম্বা দা

সেক্রেড গেমসের পরিচালকের পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এই প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করবেন বুম্বা দা

আট থেকে আশি এখন ওয়েব সিরিজে বুঁদ! সব বয়সীদের জন্যে যেমন ফেলুদা ওয়েব সিরিজ রয়েছে, তেমনিই আবার বয়সভিত্তিক ব্যোমকেশও হয়েছে। বাংলা থেকে হিন্দি, আঞ্চলিক ভাষায় এখন ভারতে ওয়েব সিরিজের দারুণ বাজার। এর মধ্যে সিনেপ্রেমীদের জন্যে দারুণ খবর। এই প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বাংলা না হিন্দি কোন ভাষায় প্রসেনজিতের ওয়েব সিরিজ

বাংলা না হিন্দি কোন ভাষায় প্রসেনজিতের ওয়েব সিরিজ

ওয়েব সিরিজের দুনিয়ায় প্রসেনজিতের অভিষেক হিন্দি ভাষাতেই হচ্ছে। বাংলার ফ্যানেরা এতে কিছুটা হতাশা হলেও মানতেই হবে হিন্দিতে আরও বেশি দর্শকদের এবার বিনোদন দিতে ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখছেন বুম্বা দা।

সেক্রেড গেমসের সঙ্গে এবার প্রসেনজিৎ কানেকশন

সেক্রেড গেমসের সঙ্গে এবার প্রসেনজিৎ কানেকশন

হ্যাঁ, ঠিকই পড়েছেন। এবার সেক্রেড গেমসের সঙ্গে প্রসেনজিৎ কানেকশন। সেক্রেড গেমস খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয় করতে চলেছেন।

কী বিষয়ে ওয়েব সিরিজ

কী বিষয়ে ওয়েব সিরিজ

জানা গিয়েছে, সিনেমা পাড়ার ভিতরের দুনিয়া অর্থাৎ ইন্ড্রাস্ট্রির অন্দরমহল, কাস্টিং থেকে প্রোডাকশন, দলাদলি, রাজনীতি, ঈর্ষা, গসিপ, প্রেম, কূটনীতি সবকিছুই বিক্রমাদিত্য মোটওয়ানের নতুন ওয়েব সিরিজে থাকতে চলেছে।

নতুন ওয়েব সিরিজের নাম কী

নতুন ওয়েব সিরিজের নাম কী

নতুন এই ওয়েব সিরিজের নাম 'স্টারডাস্ট'। মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুম্বা দার বিপরীতের অভিনেত্রীতেও বেশ চমক থাকছে। পদ্মাবৎ সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করা, অদিতি রাও হায়দারি 'স্টারডাস্ট'-এ থাকতে চলেছেন। টলিউডের কয়েকজন শিল্পীও অভিনয় করবেন বলে জানা গিয়েছে।

সিনোর শ্যুটিং কবে শুরু

সিনোর শ্যুটিং কবে শুরু

অতিমারীর কারণে ২০২০ সালে একাধিক প্রোজেক্ট স্থগিত হয়েছিল। যার মধ্যে 'স্টারডাস্ট' অন্যতম। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালেই এই ওয়েব সিরিজটি শুরু হতে পারে বলে জানা গিয়েছে।

 কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে

কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে

সেক্রেড গেমস খ্যাত পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'স্টারডাস্ট' ওয়েব সিরিজটি কোন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সেই নিয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+