করোনা রুখতে ঘাটালবাসীর জন্য ১ কোটি টাকা সাহায্যের ঘোষণা দেবের

করোনা রুখতে ঘাটালবাসীর জন্য ১ কোটি টাকা সাহায্যের ঘোষণা দেবের

করোনা ঠেকাতে লড়ছে গোটা দেশ। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সাধারণ মানুষের পাসে দাঁড়াতে এগিয়ে আসছেন অনেকেই। এবার করোনা রুখতে ঘাটালবাসীর পাশে দাঁড়তে দেখা গেল ঘাটালের টলিউড অভিনেতা দীপক অধিকারি ওরফে দেবকে।

করোনা সংকটে ঘাটালবাসীর জন্য সাহায্যের হাত বাড়ালেন দেব

করোনা সংকটে ঘাটালবাসীর জন্য সাহায্যের হাত বাড়ালেন দেব

সূত্রের খবর, সম্প্রতি শুটিংয়ে গিয়ে পায়ে চোট পেয়েছেন তিনি। তাই অনেকদিন থেকেই গৃহবন্দি রয়েছেন। এই সাথে করোনা আতঙ্কের আবহেও আপাতত কোয়ারেন্টাইনে তিনি। কিন্তু গৃহবন্দি থেকেও নিজের সংসদীয় এলাকায় করোনা রুখতে যথেষ্ট তত্পর তিনি। এই কঠিন সময়ে তার নিজের সংসদীয় ক্ষেত্র তথা ঘাটালের জন্য বাড়িয়ে দিলেন সাহায্যের হাত।

১ কোটি টাকা অনুদানের ঘোষণা

১ কোটি টাকা অনুদানের ঘোষণা

সূত্রের খবর, ইতিমধ্যেই করোনা মোকাবিলায় প্রয়োজনীর সরঞ্জাম কেনার জন্য নিজের সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা করলেন তিনি। বৃহস্পতিবার তাঁর তহবিল থেকে এই টাকা প্রদান করা হয়েছে বলে জানা যাচ্ছে। দেবের এই উদ্যোগে স্বাভাবতই খুশি ঘাটালবাসী।স্বাস্থ্যকর্মীদের জন্যচ বরাদ্দ বড় অঙ্কের টাকা

স্বস্থ্য কর্মীদের জন্যও অর্থবরাদ্দ

স্বস্থ্য কর্মীদের জন্যও অর্থবরাদ্দ

পাশাপাশি ঘাটালে যত হাসপাতাল রয়েছে, সেখানকার স্বাস্থ্যকর্মীদের প্রত্যককে যথাযথ মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস তুলে দিতেও এই টাকার একটা অংশ খরচ হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ঘাটালের হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ডের কাজেও লাগানো হবে এই টাকা। এছাড়াও করোনা মোকাবিলায় প্রয়োজনীয় টেস্ট কিট এবং যাবতীয় সরঞ্জাম কেনার জন্যেও সাংসদের এই অনুদান একটা বড় অংশের টাকা ব্যায় করা হবে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+