বিয়ের মরসুমেই কনের সাজে ধরা দিলেন টলিউডের এই অভিনেত্রী! ছবি দেখে অবাক ভক্তরা

সম্প্রতি, নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন স্বস্তিকা। যা দেখে অবাক হয়েছেন প্রায় সকল অনুগামীরাই, কারণ সেখানে তাকে কনের সাজে দেখা গেছে। শাড়িতে সুন্দরভাবে সেজে উঠেছেন অভিনেত্রী।

টলিউডের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি থামেশাই বয়সকে তুড়ি মেরে থাকেন। বয়স বাড়লেও তাঁকে দেখতে কখনোই তা বোঝা যায় না, আর সুন্দর অভিনয় দক্ষতার জেরেই অনুগামীদের মনে তিনি নিজের জায়গা করে রেখেছেন। টলিউডের গণ্ডি ছেড়ে বলিউডের মাটিতেও পা রেখেছেন এই নজরকাড়া অভিনেত্রী। কলা সিনেমায় অভিনয় করে সকলকে অবাক করতে একেবারেই পিছপা হননি টলিউডের এই দাপুটে অভিনেত্রী।

বিয়ের মরসুমেই কনের সাজে ধরা দিলেন টলিউডের এই অভিনেত্রী! ছবি দেখে অবাক ভক্তরা


সম্প্রতি, নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন স্বস্তিকা। যা দেখে অবাক হয়েছেন প্রায় সকল অনুগামীরাই, কারণ সেখানে তাকে কনের সাজে দেখা গেছে। শাড়িতে সুন্দরভাবে সেজে উঠেছেন অভিনেত্রী। তবে শাড়ি পড়লেও তাঁর পরনে ছিল না ব্লাউজ। কপালে রয়েছে চন্দনও। সঙ্গে চুল রেখেছেন খুলে। পায়ে আলতা সঙ্গে হাতে পরেছেন শাঁখা, পলাও। অভিনেত্রীর এই ভিডিওটি ফটোশুট্যের একটি ভিডিও।

অভিনেত্রীর বিয়ের মরশুমে এই সাজ দেখে অবাক হচ্ছেন অনেকেই। যে ভিডিওটি তিনি শেয়ার করেছেন সেখানকার ব্যাকগ্রাউন্ড নুসরত ফাতে আলী খানের গান বাজছে- এরি সখি রে মোহে পিয়া ঘর আয়ে’। ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গে অভিনেত্রী একটি সুন্দর ক্যাপশনও লিখেছেন। তিনি জানিয়েছেন বিয়ের সানাই বাজছে। ক্যাপশন দেখে অনেক অনুগামীরাই অবাক হয়েছেন বটে। তবে এই সাজে খুব সুন্দর লাগছে অভিনেত্রীকে।

টলিউড অভিনেত্রী স্বস্তিকার এমন সাজ দেখে প্রায় মোহিত হয়েছেন হাজারোও অনুগামী ।একজন লিখেছেন রিহানার পর স্বস্তিকাকে দেখে দেবী বলে মনে হচ্ছে । এই কমেন্টের জবাব কিন্তু দিয়েছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবার অভিনেত্রীকে কেউ কেউ মা দুর্গার সঙ্গেও তুলনা করেছেন। এই প্রথমবার নয় বহুবার কনের সাজে দেখা দিয়েছেন অভিনেত্রীকে। তবে বিয়ের পিড়িতে বসেছিলেন একবার তিনিও। ১৯৯৮ সালে শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেছিলেন স্বস্তিকা। যদিও সে সম্পর্ক তার ক্ষণস্থায়ী হয়নি। স্বস্তিকার রয়েছে একটি মেয়ে অন্বেষা, তাকে নিয়েই বর্তমানে তিনি সুখী রয়েছেন।

বলা বাহুল্য, শ্রীমতী সিনেমায় অভিনয় করে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী। এই ছবিতে শ্রীমতীর চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। শ্রীমতীর স্বামী অনিন্দ্যর চরিত্রে রয়েছেন সোহম চক্রবর্তী। তাদের রয়েছে একটি ছেলেও তাঁর নাম কুট্টুস। বন্ধু মল্লিকার চরিত্রে দেখা মিলবে বরখা বিস্ত সেনগুপ্তের। অভিনেত্রীর শাশুড়ির চরিত্রের নাম প্রতিমা নাম দেবযানী বসু। ননদের চরিত্রের বৃষ্টির ভূমিকায় দেখা গিয়েছিল তৃণা সাহাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+