প্রয়াত হলেন অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়, শোকস্তব্ধ টলিউড জগত
প্রয়াত হলেন অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়, শোকস্তব্ধ টলিউড জগত
টলিউডে আবার দুঃসংবাদ! আজ, মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন অভিনেতা শুভময় চট্টোপাধ্যায়। নাট্যজগত ছাড়াও তিনি টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ ছিলেন। অভিনেতার এই অকালপ্রয়াণের খবর সামনে আসতেই আবারও শোকের ছায়া বাংলা বিনোদন ইন্ডাস্ট্রিতে।

জানা গিয়েছে, খাদ্যনালীতে ক্যানসার হয়েছিল অভিনেতার। দিরঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। শুধু তাই নয় গলায় স্টেইনও বসেছিল তাঁর। তারপর থেকেই তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়। মঙ্গলবার সকাল ৮:৩০টা নাগাদ পরলোক গমন করলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রূপাঞ্জনা মিত্র, কিঞ্জন নন্দা থেকে শুরু করে আরও অনেকে।
কমেডি চরিত্রে অভিনেতার জনপ্রিয়তা ছিল খুবই। তাছাড়াও খলনায়কের ভূমিকায় তাঁকে অনেক জায়গাতেই দেখা গেছে। তাঁর সুদক্ষ অভিনয় সকলের বিশেষ নজর কাড়ত। অভিনয়ের পাশাপাশি তিনি গানও গাইতেন। সম্প্রতি, 'চোলাই’ সিনেমায় সংলাপ লেখনীর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন শুভময়। শুভাষিস মুখোপাধ্যায় ও যিশু সেনগুপ্তের সঙ্গে 'মহালয়া’ ছবিতে দেখা গিয়েছিল শুভময় চট্টোপাধ্যায়কে। সেই অভিনেতাই এখন আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন। এই খবর মানতে পারছেন না অনেকে।
উল্লেখ্য, মে মাসের ১৫ তারিখ টেলি অভিনেত্রী পল্লবীদের ঝুলন্ত দেহ দক্ষিণ কলকাতার গরফার ফ্ল্যাট থেকে পাওয়া। আর তার পরেই আরও এক মডেলের ঝুলন্ত দেহ মিলেছিল নাগেরবাজারের রামগড় কলোনির ফ্ল্যাট থেকে। নাম বিদিশা দে মজুমদার।
এই ঘটনায় পুলিশ কিন্তু বিদিশার বান্ধবীর কথাও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। এতদিন তিনি কী কাজ করছেন, নতুন কোনও কাজের জন্য কথাবার্তা চলছিল কিনা, সেদিকেও খুটিয়ে দেখছেন পুলিশ। সেই সঙ্গে কার কার সঙ্গে ফোনে ও হোয়াটস অ্যাপে তাঁর কথা হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ জানিয়েছেন, বিদিশার দুটি মোবাইল সিজ করা হয়েছে, সেইসঙ্গে দুটি সিডিয়ার খতিয়ে দেখা হচ্ছে। চ্যাট ও কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে পুলিশ তিন বান্ধবীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। তিনি আত্মহত্যা করছেন বলেই পুলিশের প্রাথমিক অনুমান। এমন খবরে টলিউডে শোকের ছায়া নেমে এসেছে।












Click it and Unblock the Notifications