আজও বাঙালির মনের মনিকোঠায় ‘মহানায়ক’, মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা অগণিত ভক্তদের
আজও বাঙালির মনের মনিকোঠায় ‘মহানায়ক’, মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা অগণিত ভক্তদের
আজ রবিবার ২৪ শে জুলাই, বাঙালির মন সেই খারাপের দিন! কারণ ১৯৮০ সালের এই দিনেই সকলে কাঁদিয়ে পরপারে চলে গিয়ে ছিলেন উত্তমকুমার। মহানায়ককে আজও ভুলতে পারেননি মানুষ। প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে সিনেমা মানেই সবার আগে যার কথা মনে আসে সে হলেন মহানায়ক। আজ তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী থেকে অনেক অগণিত ভক্তরা।

মহানায়কের আজ ৪২ তম মৃত্যুবার্ষিকী
৪২ তম মৃত্যুদিবসেও আজও তাঁকে মনের মণিকোঠায় জায়গা দিয়েছেন মানুষ। তিনি না থেকেও রয়েছেন সবার অন্তরে। তাঁর সুদক্ষ অভিনয় সকলকে তাঁকে মনে রাখতে বাধ্য করেছে। তাঁর মোহময়ী চাউনি, সুদর্শন ফিগার আজও বাঙালি নারীদের পাগল করে তোলে। নিশ্চয়ই জানেন জীবনে প্রথম শুরু থেকেই তিনি 'উত্তম' ছিলেন না। তাহলে প্রশ্ন কীভাবে তিনি উত্তম হয়ে উঠলেন।

কীভাবে হয়ে উঠলেন সুপারস্টার
একসময় 'অরুণ'কান্তি 'ফ্লপ মাস্টার জেনারেল' বলেই পরিচিতি পেয়েছিলেন তিনি। ভাবছেন তো কেন তাঁকে এমন নামে ডাকা হত? এর পিছনেও রয়েছে কিছু অজানা তথ্য। যখন তিনি অভিনয় জগতে পা রাখেন মানে কেরিয়ার শুরু করেন। তখনই পর পর সাতটি ছবি তাঁর ফ্লপ হয়। আর তার পর থেকেই ইন্ডাস্ট্রিতে তাঁকে এই নামে ডাকা হত। একবার ভাবুন তো সেই মানুষই কিনা ক্রমে বাঙালিদের রোমান্টিক, প্রেমের, সাংসারিক -সহ নানান সিনেমা উপহার দিয়েছেন। যা সুপার হিট হয়েছিল সেই সময়। তারপর নায়ক থেকে তিনি মহানায়ক হয়ে ওঠেন।

কবে কেরিয়ার শুরু করে ছিলেন তিনি
১৯৪৮ সালে কেরিয়ার শুরু করেন মহানায়ক। ৫ ফুট ১১ ইঞ্চি লম্বা মানুষটার প্রেমে সেই সময় হাজারোও নারী প্রেমে পড়েছিলেন। তিনি অনেক ছবি করেছেন। যা বলে শেষ করা যাবেনা । তবে ১৯৬৮ সালের অ্যান্টনি ফিরিঙ্গি ও চিড়িয়াখানা ও ১৯৬১ সালে দোসর সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।

কোন কোন সিনেমায় অভিনয় করেছিলেন
মহানায়ক 'পথে হল দেরি', 'হারানো সুর', 'সপ্তপদী', 'চাওয়া পাওয়া', 'বিপাশা', 'সাগরিকা', 'ভান্তি বিলাস', 'মৌচাক' -সহ আরও অনেক সিনেমায় অভিনয় করেছিলেন।

তাঁর কথায় আজও বুঁদ সিনেমা প্রেমীরা
সালটা ১৯৬৫ এর পরের সময়! তখন মহানায়ক প্রায় সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যান। কারণ সেই সময় তিনি অভিনয়ে আরও পাকাপোক্ত হয়ে উঠেন। শুধু কী তাই, রোমান্টিক কণ্ঠস্বর, অনাবিল হাসি, প্রেমিক সুল্ভ চেহারা সঙ্গে নিটোল এক ব্যাক্তিত্ব তৈরি হয়ে গেছে। এক কথায় তিনি বাংলা ছবির জুলিয়াস সিজার হয়ে উঠেছেন। আজ এই দিনে অনেক জায়গাতেই তাঁর মৃত্যু দিবস উপলক্ষে অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে আজও এই দিনে অনেক উত্তম পাগল ব্যক্তিদের চোখের কোনে জল দেখা যায়। একেই বলে অমোঘ ভালোবাসা!
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications