আজও কি ভোলা যায়! সুশান্ত সিংয়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন-ভক্তদের
আজও কি ভোলা যায়! সুশান্ত সিংয়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন-ভক্তদের
"একজন ভালো শিল্পী হওয়া কঠিন, কিন্তু একজন ভালো মানুষ তার থেকেও বেশি কঠিন, আর আমি যাওয়ার আগে একজন ভালো শিল্পী এবং ভালো মানুষ, দুটোই হতে চাই"। হাতে পুরস্কার নিয়ে যিনি এই কথা বলেছিলেন তিনি বিগত দুই বছর ধরে স্বশরীরে না থাকলেও এখনও আপামর ভারতবাসীর মনে তাঁর উজ্জ্বল উপস্থিতি আরও একবার মনে করিয়ে দিচ্ছে প্রকৃত শিল্পী বা একজন ভালো মানুষের কখনও মৃত্যু হয় না।

২০২০ সালে বান্দ্রার আবাসনে ঝুলন্ত দেহ পাওয়া গিয়েছিল হাসিখুশি ছেলেটার। অভিনেতার মৃত্যুতে শোকাহত হয়েছিলেন দেশবাসী। সশরীরে আজ হয়তো আমাদের মাঝে নেই কিন্তু সকলের মনে আজও স্মৃতি টাটকা। আজও এমন অনেক ভক্ত আছেন, যারা অভিনেতাকে ভুলতে পারেন না। প্রতিনিয়ত অভিনেতার গান, সিনেমা নিত্যদিনই অনেকে দেখেন বা শোনেন। সত্যিই কি মিষ্টি ছেলেটাকে ভোলা যায়! আজ অভিনেতার বোন সহ অনেক ভক্ত নানান লেখা পোস্ট করেছেন।
অভিনেতার বোন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পৃথিবী ছেড়ে দুই বছর আগে চলে গেছে ভাই, সে মূল্যবোধ ও নীতির পক্ষে ছিলেন, তাই আজও সে অমর হয় আছেন। সবার প্রতি দয়া, মমতা ও ভালবাসা ছিল তাঁর বিশেষ গুণ। ও আপনাদের সবার জন্য অনেক কিছু করতে চেয়েছিলো। আমরা আপনার সম্মানে আপনার যে গুণাবলী এবং আদর্শগুলিকে সমুন্নত রাখতে থাকব। শ্বেতা একটি জ্বলন্ত প্রদীপের ইমোজি পোস্ট করেছেন। ক্যাপশানে লিখেছেন আসুন আমরা সবাই আজ প্রদীপ জ্বালাই এবং কারও মুখে হাসি আনতে নিঃস্বার্থভাবে কাজ করি।
কৌশানি কুন্ডু নামে একজন ভক্ত লেখেন, ভক্তদের কাছ থেকে আবেগপূর্ণ শ্রদ্ধা তিনি সব সময় পাবেন। অভিনেতাকে তার অভিনয় দক্ষতা ও প্রতিভার জন্য সব সময়েই স্মরণে থাকবেন।
একজন লেখেন, অভিনেতার ভক্তরা ছাড়াও তার পরিবারও অভিনেতাকে মৃত্যুবার্ষিকীকে স্মরণ করেছেন। অভিনেতার বোন শ্বেতা সিং কীর্তি তাঁর স্মৃতিতে একটি আবেগপূর্ণ পোস্ট করেছেন। কৃতি নামের ভক্ত সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চা ছেলে রাস্তার বিক্রেতার সাথে কথা বলার অভিনেতার হাত ধরে রয়েছেন।
We Support Sushant Singh Rajput & he has earned this not only because of his talent but he earned it because of his good deeds , humanity , kindness & humbleness. pic.twitter.com/mjACN3NvU7
— Koushani Kundu (@kundu_koushani) June 13, 2022
২০২০ সালে রাজপুতের শেষ ছবি ছিল 'দিল বেচারা’। যা তার মৃত্যুর পর OTT প্ল্যাটফর্মে মুক্তি পায় এবং ব্যাপক সাফল্য পায়। অভিনেতার মৃত্যু এখন মানতে পারেন না অনেক ভক্ত। আজ তাঁর কথা মনে পড়লে চোখের কোণে একরাশ জল দেখা দেয় অনেকের।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications