সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন টলিউডের তারকারা, আবেগঘন পোস্ট বুম্বাদার
বর্ষীয়ান প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের আজ জন্মবার্ষিকী
বর্ষীয়ান প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের আজ জন্মবার্ষিকী। ৮৭ তম জন্মবার্ষিকীতে অভিনেতাকে টলিউডের অনেক তারকারা শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

সৌমিত্র চট্টোপাধ্যায়েকে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শ্রদ্ধা জানিয়ে পোস্ট করে বলেন, 'ভালো আছো তো সৌমিত্র কাকু? আমি নিশ্চিত ওখানেও সবাইকে তোমার ফাইটিং স্পিরিট শিখিয়ে দিয়েছ। প্রণাম নিও।' বুম্বাদা অনেক ছবিতেই কাজ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে। ২০১৬ সালে রিলিজ হয়েছিল 'প্রাক্তন’ ছবিটি। যেখানে এক সঙ্গে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
পাশাপশি তাঁকে শ্রদ্ধা জানিয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত পোস্ট করে বলেন,'শুভ জন্মদিন সৌমিত্র জেঠু, তুমি আজীবন আমাদের হৃদয়ে থাকবে।'
অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় লেখেন, 'তোমার তুলনা আমি খুঁজি না কখনো , বহু ব্যবহার করা কোনো উপমায় ... শুভ জন্মদিন মহীরুহ !'
বেলা শেষের ছবি পোস্ট করে বর্ষীয়ান প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ২০ ই মে মুক্তি পেতে চলেছে এই ছবি। আবারও বড় দেখা মিলবে প্রয়াত অভিনেতার। পোস্টে লিখেছেন, শুভ জন্মদিন স্যার, আপনাকে মনে রেখে।
বিখ্যাত অভিনেতা ২০২০ সালের ১৫ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করে ছিলেন। বয়স হয়েছিল ৮৫ বছর। ৩০০ টির বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন। তিনি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে তাঁর রিপোর্ট নেগেটিভও আসে। কিন্তু কোভিডের জেরে কোমর্বিডিটি আক্রান্ত হন তিনি। তা অভিনেতা কাটিয়ে উঠতে পারেনি। তারপর তিনি আমাদের ছেড়ে প্রলোকে গমন করেন।
৬০ বছরের বেশি সময় অতিক্রম করেছেন চলচ্চিত্র জগতে। 'ফেলুদা’ গল্পে তিনি প্রথম থেকেই বিখ্যাত হয়ে উঠে ছিলেন। ফেলুদার কথা বলতে গেলে সবার আগেই মনে পড়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা। নায়ক থেকে খল নায়কে চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর অভিনীত ছবি গুলি আজও অক্ষরে অক্ষরে দর্শকমনে গেথে রয়েছে।












Click it and Unblock the Notifications