Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গায়িকা শ্রেয়া ঘোষালের ছেলে আজ এক বছরে পা রাখল, ভাইরাল ছবি

গায়িকা শ্রেয়া ঘোষালের ছেলে আজ এক বছরে পা রাখল, ভাইরাল ছবি

শ্রেয়া ঘোষালের গান পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে, শ্রেয়ার গানে মাত গোটা বিশ্ব। বাংলা কিংবা হিন্দি অথবা দক্ষিণ ভারতীয় গানে নিজের জায়গা করে নিয়েছেন গায়িকা। তিনি কিন্তু যেমনি সংসার সামলান, তেমনি কাজের জায়গায় খুব ভালোভাবে সামলান। সব মিলিয়ে শ্রেয়ার তুলনা যেন হয় না।

আজ গায়িকার ছেলের জন্মদিন

আজ গায়িকার ছেলের জন্মদিন

গতবছর ২২ মে তাঁর পুত্র দেব্যান ঘোষালের জন্ম হয়। আজ সে এক বছরে পা রাখল। বর্তমানে গায়িকা তাঁর স্বামী শিলাদিত্য ও ছেলেকে নিয়ে তাঁর ভরা সংসার। আজ তার জন্মদিনে কিভাবে সেলিব্রেট করলেন গায়িকা, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। যা দেখে খুব খুশি অনুগামীরা।

 শ্রেয়া কী পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়

শ্রেয়া কী পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়

ছোট দেব্যানকে ভালোবেসে বাবা-মা দুজনেই নির্বু বলে ডাকেন। দেখতে কিন্তু খুব সুন্দর গায়িকার ছেলে। ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, জীবনের প্রথম জন্মদিনের শুভেচ্ছা তোমায়। কারণ তুমি আমাদের বাবা-মা হওয়ার সুযোগ করে দিয়েছে এবং শিখিয়েছে জীবনটা সত্যিই কত আনন্দে ভরা। পৃথিবীর সমস্ত ভালোবাসা দিয়ে তোমার জীবন ভরে উঠুক তোমার। একজন সৎ, বিনয়ী অনুভূতিশীল ও ভালো মানুষ হয়ে ওঠো।

 অনেক ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন

অনেক ভক্তরাও শুভেচ্ছা জানিয়েছেন

স্বাভাবিকভাবেই শ্রেয়ার এই শুভেচ্ছাবার্তা দেখে মন ভরে গেছে সমস্ত অনুগামী থেকে ভক্তদের। দেব্যানকে শুভেচ্ছা জানাচ্ছেন সকলে। গায়িকার ভক্তরা ছাড়াও অনেক অনুগামীরাই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ্য, গায়িকা কিন্তু সব কাজের মধ্যে ইনস্টাগ্রামে বেশ সক্রিয় থাকেন। তাঁকে সেখানে ২৩.৯ মিলিয়ন মানুষ অনুসরণ করে থাকেন। তিনি কিন্তু ছেলের অনেক ছবিই সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করেন। তিনি কিন্তু নিজেরও অনেক ভিডিও ও ছবি শেয়ার করে থাকেন। যা খুব পছন্দ করে থাকেন অনুগামীরা। আজও ছেলের জন্মদিনের বিশেষ সময়ে সপরিবারে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন গায়িকা শ্রেয়া। অনেকেই শুভেচ্ছা জানিয়েছে ছোট্ট দেব্যানকে।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+