সঞ্জয় দত্তের জন্মদিনে শুভেচ্ছা ভক্তদের, খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন এই সিনেমাগুলিতে
সঞ্জয় দত্তের জন্মদিনে শুভেচ্ছা ভক্তদের, খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন এই সিনেমাগুলিতে
বলিউডের বিখ্যাত ও জনপ্রিয় অভিনেতাদের মধ্যে সঞ্জয় দত্ত একজন। আজ অভিনেতার জন্মদিন। ৬৩ বছরে পা রাখলেন অভিনেতা। এই বিশেষদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেক ভক্তরাই। তিনি তাঁর অভিনয় ও সিনেমা নিয়ে বেশ চর্চায় থাকেন। কেরিয়ার জীবনে অনেক সুন্দর সিনেমা অনুগামীদের উপহার দিয়েছেন। নায়কের পাশাপাশি খলনায়ক হয়েও দর্শকের প্রশংসা কেড়েছেন অভিনেতা। ১৯৭২ সালে তিনি তাঁর কর্মজীবন শুরু করে ছিলেন।
এক সময় ক্যানসারের আক্রান্ত হয়েছিলেন তিনি, তবুও হাল ছাড়ননি তিনি। সম্প্রতি করণ মালহোত্রার শামশেরা ছবিতে দেখা গেছে অভিনেতাকে। ১৯৮১ সালে রকি সিনেমা দিয়ে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেছেন। তাছাড়াও তিনি সাজান, খলনায়ক, পিকে, সড়ক ২, লাগে রাহো মুন্না ভাই সিনেমায় অভিনয় করে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন।

খলনায়ক
খলনায়ক সিনেমায় অভিনেতার অভিনয় আজও মনের রাখার মত। ছবিতে সঞ্জয় দত্ত তার চরিত্রটি এতটাই জোরালোভাবে অভিনয় করেছিলেন যে মানুষ তাকে বাস্তব জীবনেও খলনায়ক ভাবতে শুরু করেছিল। এই ছবিতে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে দেখা গেছে এই অভিনেতাকে, যা দর্শকদের ভালো লেগেছে।

মুসাফির
মুসাফির ছবিতেও খলনায়কের চরিত্রে দেখা গেছে অভিনেতাকে। এই ছবিতে কিলার বিল্লার চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয়। যদিও এই ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য করতে পারেনি। কিন্তু সঞ্জয় দত্তের এই চরিত্রটি বেশ হিট প্রমাণিত হয়েছিল। ছবির গান ছাড়াও, সঞ্জয়ের লুক এবং তার সংলাপগুলি দর্শকরা খুব পছন্দ করেছিলেন।

অগ্নিপথ
অগ্নিপথ সিনেমার কথা নিশ্চয় মনে আছে। সঞ্জয় দত্ত, হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত অগ্নিপথ সিনেমাটিতে অভিনেতার অভিনয় বেশ সুন্দর হয়েছিল। অভিনেতাকে পর্দায় প্রথমবারের মতো অন্য লুকে দেখা গেছে। তার অভিনয় সবাইকে মুগ্ধ করেছে। সঞ্জয় দত্তের এই লুকটি ভক্তদের খুব পছন্দ হয়েছিল।

কেজিএফ চ্যাপ্টার ২
দক্ষিণের সুপারস্টার যশ তারকার ছবি কেজিএফ চ্যাপ্টার ২। এই বছরে সবচেয়ে বেশি আয় করা ভারতীয় ছবি এটি। শুধু দেশেই নয় বিদেশেও অনেক রেকর্ড গড়েছে এই ছবিটি। এই ছবিতে সঞ্জয় দত্তকেও একটি বিশেষ চরিত্রে দেখা গিয়েছে। ছবিতে অভিনেতাকে খলনায়ককের চরিত্রে অভিনয় করেছিলেন। যিনি অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করেছিলেন।

শমশেরা
সঞ্জয় দত্ত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রণবীর কাপুর এবং বাণী কাপুর অভিনীত শামশেরা ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে একজন অত্যাচারী পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। শুদ্ধ সিং নামের তার চরিত্রে অভিনেতা অভিনয় করেছেন। এখানকার অভিনেতার স্টাইল দেখে অনেকেই অবাক হয়েছেন।












Click it and Unblock the Notifications