ভালোবাসার মানুষের সঙ্গে কাটল ১ বছর! তৃণা-নীলকে বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নেটিজেনরা

ভালোবাসার মানুষের সঙ্গে কাটল ১ বছর! তৃণা-নীলকে বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানালেন নেটিজেনরা

দেখতে দেখেতে প্রায় এক বছর পার হয়েছে তৃণা ও নীলের বিয়ের। মনের মানুষের সঙ্গে প্রথম বছর আনন্দে কাটাচ্ছেন তারকা জুটি। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি চারহাত এক হয়েছে তৃণা ও নীল। তাঁরা জানিয়েছেন, তাঁদের ভালোবাসা অনেক আগের। কথায় আছে পুরানো চাল ভাতে বাড়ে! তেমন পুরানো ভালোবাসা যদি বিয়ের পরিণতি পায়, তারপর তা যদি আবার একবছর পূর্ণ হয়, তাহলে মন যেন হাওয়ায় ওড়ে। আজ ডানা মেলা পরীর মত খুশি নীল তৃণা।

সোশ্যাল মিডিয়া শেয়ার করলেন রিল

সকাল হতেই দু'জনে ভালোবাসার কথা সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ ইনস্টাগ্রামে রিল বানিয়ে পোস্ট করেছেন। রইল বানানোর সময় তাঁদের ব্যাকগ্রাউন্ডে বাজছে, ‛শুধু তোমারই জন্য' সিনেমার "কিছু আবদারের জানি নেই মানে......এগিয়ে দে" গানটি। যেখানে অভিনেত্রীকে একটি লং পোশাকে। আর অভিনেতাকে দেখা ব্লেজারে। বেশ সুন্দর লাগছে দুজনকে। নেটিজেনরা তাঁদের বিবাহবার্ষিকীতে অভিনন্দন জানাচ্ছেন 'শুভ বিবাহবার্ষিকী তৃনীল' বলে। খুব ভালোবাসার রইল তোমাদের দু'জনের জন্য। তোমরা দু'জনে খুব ভালো থেকো।

 অভিনেতা শেয়ার করলেন স্ত্রীর ছবি

অভিনেতা শেয়ার করলেন স্ত্রীর ছবি

অভিনেতা নীল আজ নিজের সোশ্যাল অ্যাকাউন্টে নিজের স্ত্রীর ছবি পোস্ট করেছেন। সাদা বিছানায় বসে দূর দিগন্তের পারে তাকিয়ে রয়েছেন স্ত্রী তৃণা। অভিনেত্রী ক্যাপশানে তিনি লিখেছেন, '৩৬৫ দিন প্রেমের সাথে সম্পূর্ণ হলো'। তবে তাঁরা তাঁদের এক বছরের বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে বাইরে যাননি। একটি রিসর্টে প্রেম নিবেদন করলেন নীল-তৃণা। শান্ত পরিবেশে আজ তাঁরা বিবাহবার্ষিকীতে একসঙ্গে কাটাবেন।

অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টে পার্টি দিচ্ছেন

অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টে পার্টি দিচ্ছেন

গত বছরে এই দিনেই বিয়ে সেরেছিলেন তারকাজুটি। বিবাহবার্ষিকীর জন্য বন্ধুদের পার্টি দিয়েছিলেন। কিন্তু আজ আবার সবার জন্য হাওড়ার অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টে বিবাহবার্ষিকীর পার্টি দিচ্ছেন। তারকা জুটির বিশেষ বন্ধুরা আসবেন এই বিশেষ অনুষ্ঠানে। কাজের ফাঁকে অর্থাৎ ব্যস্ত সময়ের মধ্যেই দম্পতি নিজেদেরকে সময় দিয়েছেন। একবছর তাঁরা খুব সুখেই ভালোই ভাবে কাটিয়েছেন বলে জানিয়েছেন তারকা জুটি।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+