৭১ বছরে পা দিলেন চিরসবুজ শর্মিলা

গীতীন্দ্রনাথ ঠাকুর এবং ইরা বরুয়ার সন্তান শর্মিলার জন্ম হায়দরাবাদে। ১৯৪৪ সালে। জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের এই বংশধর ১৯৫৯ সালে প্রথম সিনেমায় অভিনয় করেন। সেটা ছিল সত্যজিৎ রায় পরিচালিত 'অপুর সংসার' ছায়াছবি। পরবর্তী সময়ে 'কাশ্মীর কি কলি' (১৯৬৪), 'অ্যান ইভনিং ইন প্যারিস' (১৯৬৭), 'আরাধনা' (১৯৬৯), 'অমর প্রেম' (১৯৭২) ইত্যাদি সুপারহিট ছবিতে তিনি অভিনয় করেছেন। তিনি হলেন প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি বিকিনি পরে অভিনয় করে কাঁপিয়ে দিয়েছিলেন রক্ষণশীল দেশকে। 'অ্যান ইভনিং ইন প্যারিস' ছবিতে তাঁকে ওই সাহসী পোশাকে দেখা গিয়েছিল।
প্রতিভাময়ী অভিনেত্রী শর্মিলা ঠাকুর জীবনে প্রচুর পুরস্কার পেয়েছেন। ২০০৪ সালের অক্টোবর থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত সামলেছেন সেন্সর বোর্ডের দায়িত্ব। ৭১ বছর পা দিয়েও শর্মিলা ঠাকুর এখনও সমান সুন্দরী ও ব্যক্তিত্বময়ী।












Click it and Unblock the Notifications