এই স্বাধীনতা দিবসে বাড়িতে বসে দেখে ফেলুন এই দেশাত্মবোধক সিনেমাগুলি

স্বাধীনতা দিবসে বাড়িতে বসে দেখে ফেলুন এই দেশাত্মবোধক সিনেমাগুলি

আর একমাস পর স্বাধীনতা দিবস পালন করবে গোটা দেশ। যদিও এ বছরের ১৫ অগাস্ট হয়ত বাড়িতেই কাটাতে হবে দেশবাসীকে। কারণ করোনা ভয়ে সব ধরনের সামাজিক অনুষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে বাড়িতে বসেই কিছু দেশাত্মবোধক ছবি দেখে এই দিনটিকে স্মরণ করতেই পারেন আপনি। রইল তেমন কিছু ছবির তালিকা।

লক্ষ্য

লক্ষ্য

ভারতীয় সেনার ওপর তৈরি হওয়া এই ছবিতে দেখানো হয়েছে করণ সার্গিল (‌হৃত্বিক রোশন)‌ নিজের মতো করে জীবন যাপন করেন, বিশ্ব বা দেশের প্রতি তাঁর কোনও দায়িত্ব নেই, কিন্তু সেনাবাহিনীতে যোগদানের পর তার দৃষ্টিভঙ্গী বদলে যায়। এই ছবি সেনাতে যোগদানে উৎসাহ দিতে পারে আপনাকে।

মঙ্গল পাণ্ডে:‌ দ্য রাইজিং

মঙ্গল পাণ্ডে:‌ দ্য রাইজিং

আমির খান অভিনীত এই ছবিতে মঙ্গল পাণ্ডের জীবনী ও সংগ্রামকে তুলে ধরা হয়েছে। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ১৮৫৭ সালে হওয়া প্রথম সিপাহী বিদ্রোহতে মঙ্গল পাণ্ডে ব্রিটিশদের ওপর আক্রমণ করেছিল।

 হকিকত

হকিকত

১৯৬২ সালে ভারত-চিন সংঘর্ষের পটভূমিকায় তৈরি এই ছবি, যেখানে লাদাখে ছোট একটি ভারতীয় সেনার দল, যাঁদের মনে করা হয় মারা গিয়েছে, কিন্তু ক্যাপ্টেন বাহাদুর সিং (‌ধর্মেন্দ্র)‌ তাঁদের উদ্ধার করে। এই ছবিটি সম্প্রতি হওয়া ভারত-চিন মুখোমুখি সংঘর্ষের কথা স্মরণ করিয়ে দেবে।

আনন্দ মঠ

আনন্দ মঠ

১৯৫২ সালের হিন্দি-দেশাত্মবোধক ছবি, যার পরিচালক ছিলেন হেমেন গুপ্ত। ১৮৮২ সালে বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একই নামের উপন্যাসের ওপর ভিত্তি করে এই ছবিটি তৈরি করা হয়, যেখানে পূর্ব ভারতে বিশেষ করে বাংলায় অষ্টাদশ শতকে হওয়া সন্ন্যাসী বিদ্রোহকে তুলে ধরা হয়েছে।

 গান্ধী

গান্ধী

বেন কিংসলের গান্ধী ছবিটি মহাত্মা গান্ধীর জীবনী অবলম্বনে তৈরি করা হয়েছে।

বর্ডার

বর্ডার

১৯৭১ সালের ভারত-পাকিস্তানের সীমান্ত লড়াইকে এই ছবিতে তুলে ধরা হয়েছে। এটি ১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় রাজস্থানে (ওয়েস্টার্ন থিয়েটার) লড়াই হওয়া লঙ্গওয়ালার যুদ্ধে ঘটে যাওয়া বাস্তব জীবনের ঘটনাগুলির একটি রূপান্তর ছিল।

 দ্য লিজেন্ড অফ ভগত সিং

দ্য লিজেন্ড অফ ভগত সিং

রাজকুমার সন্তোষীর দ্য লিজেন্ড অফ ভগত সিংয়ে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। ভগত সিংয়ের জীবনী থেকে স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান ও ফাঁসি সবই দেখানো হয়েছে এই ছবিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+