নুসরতের বিরুদ্ধে ফতোয়া নিয়ে তৃণমূল কি দ্বিধাবিভক্ত! মিমিরা কী বলছেন

নুসরত জাহানের বিয়ে নিয়ে একাধিক বিতর্ক ক্রমেই উঠে আসছে। দারুল উলুম দেওবন্দের তরফে সাংসদের সিঁথিতে সিংদুর, হাতে চুড়ি, আর গলায় মঙ্গলসুত্র নিয়ে আপত্তি তুলে জারি করা হয়েছে ফতোয়া।

নুসরত জাহানের বিয়ে নিয়ে একাধিক বিতর্ক ক্রমেই উঠে আসছে। দারুল উলুম দেওবন্দের তরফে সাংসদের সিঁথিতে সিংদুর, হাতে চুড়ি, আর গলায় মঙ্গলসুত্র নিয়ে আপত্তি তুলে জারি করা হয়েছে ফতোয়া। বিষয়টি নিয়ে কংগ্রেস ও বিজেপির তরফে নেতানেত্রীরা মুখ খুললেও তৃমমূলের তরফে অবস্থা ঘিরে ধোঁয়াশা অব্যাহত। দেখে নেওয়া যাক , বসিরহাটের তৃণমূল সাংসদকে নিয়ে তৃণমূলের অন্দরমহল থেকে কী উঠে আসেছে।

মিমি চক্রবর্তীর দাবি

নুসরতের দিকে নিশানা করে যখন দারুল উলুমের তরফে ফতোয়া জারি হয়, তখন নুসরত নিজের অবস্থানের সপক্ষে একটি টুইট করেন। তার প্রেক্ষিতে তৃণমূলের তরফে কোনও নেতার সমর্থন সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট না হলেও পাশে দাঁড়িয়েছেন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরতের বান্ধবী যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। তিনি জানান 'আমার সকলে ভারতীয়, আর সেটাই আমাদের পরিচিতি..।'

তৃণমূল নেতা কী বলছেন!

তৃণমূল নেতা কী বলছেন!

বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদ ইদ্রিস আলি এক প্রথম সারির বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি মন্তব্য করতে চাননা। তবে তাঁর কাছে অনেকে আপত্তি জানিয়েছেন। ইদ্রিস আলির মতে ,মানুষ বিভ্রান্ত হচ্ছেন নুসরতের বিয়ে ও তার পরবর্তী পর্যায় নিয়ে।

 নুসরত জাহান রুহি জৈন

নুসরত জাহান রুহি জৈন

সংসদে শপথ বাক্য পাঠ করার সময় নুসরত নিজের পরিচিতি জানান 'নুসরত জাহান রুহি জৈন' হিসাবে। তাঁকে দেকা যায় সিঁথিতে সিঁদুর আর, গলায় মঙ্গলসূত্র পরে এই শপথবাক্য পাঠ করছেন। আর এই ঘটনা নিয়েও উত্তরপ্রদেশের দেওবন্দের সংগঠন দারুল উলুমের তরফে উঠে আসে ফতোয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+