সন্তান আমার নয়, নুসরতের অন্তঃসত্ত্বা গুজবে উস্কানি দিয়ে জানালেন স্বামী নিখিল জৈন

নুসরতের অন্তঃসত্ত্বা গুজব

টলিউড সহ গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন একটাই জল্পনা চলছে সত্যিই কি মা হতে চলেছেন জনপ্রিয় টলি অভিনেত্রী তথা তৃণমূলের সাংসদ নুসরত জাহান?‌ বেশ কিছুদিন ধরেই নুসরতের মা হওয়ার খবরে তোলপাড় গোটা টলিপাড়া। যদিও অভিনেত্রী তথা সাংসদের কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

নুসরত–নিখিলের বিয়ে

নুসরত–নিখিলের বিয়ে


নুসরতের অন্তঃসত্ত্বার পাশাপাশি নুসরত ও নিখিল জৈনের বিবাহবিচ্ছেদ নিয়েও বিস্তর জলঘোলা চলছে। গত ৬ মাস ধরে এই দম্পতি একে-অপরের সঙ্গে থাকেন না। ২০১৯ সালে তুরস্কে রাজকীয়ভাবে বিয়ে সারেন নুসরত। বসিরহাটের সাংসদ হওয়ার কিছুদিনের মধ্যেই তিনি বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং রঙ্গোলি ব্র‌্যান্ডের মালিক নিখিল জৈনকে বিয়ে করেন। কিন্তু এক বছর যেতে না যেতেই নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্ক প্রকাশ্যে আসে। তবে এখন এই সম্পর্কে শিলমোহর দিয়ে দিয়েছেন নুসরত নিজেই।

 নুসরতের বিরুদ্ধে দেওয়ানি মামলা

নুসরতের বিরুদ্ধে দেওয়ানি মামলা

সম্প্রতি বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন ফেসবুকে পোস্ট করে নিখিল ও নুসরতের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে কথা বলেন। যদিও এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী নিখিল তাঁর স্ত্রী নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিয়ে একেবারেই অবগত নন। নিখিল ক্রমাগত বলে গিয়েছেন যে নুসরতের সন্তান তাঁর নয় কারণ তাঁরা বেশ কিছুমাস একসঙ্গে থাকেন না।

তবে সূত্রের খবর নিখিল নুসরতের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করেছেন। নিখিল এক সংবাদমাধ্যমকে সাক্ষাতকারে জানিয়েছেন যে তিনি অনেক আগেই দেওয়ানি মামলা দায়ের করেছেন। তবে বিবাহবিচ্ছেদের মামলা তিনি করেছেন কিনা তা স্পষ্ট নয়। দেওয়ানি মামলার শুনানি রয়েছে জুলাই মাসে।

নুসরত–নিখিল আলাদা প্রায় ৬ মাস

নুসরত–নিখিল আলাদা প্রায় ৬ মাস

গত বছরের দুর্গা পুজোয় তৃণমূলের সাংসদ নুসরতকে তাঁর স্বামীর সঙ্গে অষ্টমীর দিন সুরুচি সংঘে দেখা যায়। এরপরই তাঁদের মধ্যে তিক্ততা বাড়ে এবং তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। এরপরই যশের সঙ্গে সম্পর্ক নিয়ে একাধিকবার বিতর্কে জড়ান নুসরত। কিন্তু কখনই তিনি তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি বরং ব্যক্তিগত বিষয়কে আড়ালেই রাখতে চেয়েছেন।

নুসরতের বিবৃতি

নুসরতের বিবৃতি

তবে বুধবার নুসরত জাহান এক বিবৃতি জারি করে জানিয়েছেন যে তাঁর নিখিল জৈনের বিয়ে অবৈধ। তুরস্কের বিবাহ আইনে এটা বিয়ে নয়, তাঁরা লিভ-ইন করতেন। তাই বিবাহ বিচ্ছেদের কোনও প্রশ্ন ওঠে না। শুধু তাই নয়, নুসরত বিবৃতিতে এও জানিয়েছেন যে হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত। যা এ ক্ষেত্রে মানা হয়নি। তাই এটা বিয়ে নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+