বসিরহাটের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে নুসরত কোন বার্তা দিলেন!
বসিরহাটের সন্দেশখালিতে এখন শুধুই নিরাপত্তা বাহিনির টহল চলছে। আর একাধিক ঘরে জমাট বাঁধছে আতঙ্ক, কোথাও বা স্বজনহারার কান্না। শনিবার থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠা বসিরহাট ঘিরে এবার শান্তির বার্তা দিলেন এলাকার
বসিরহাটের সন্দেশখালিতে এখন শুধুই নিরাপত্তা বাহিনির টহল চলছে। আর একাধিক ঘরে জমাট বাঁধছে আতঙ্ক, কোথাও বা স্বজনহারার কান্না। শনিবার থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠা বসিরহাট ঘিরে এবার শান্তির বার্তা দিলেন এলাকার সাংসদ তথা তৃণমূল নেত্রী নুসরত জাহান।

রবিবার একটি বিবৃতিতে নুসরত জানিয়েছেন,'বন্ধুরা.. বিষয়টি নজরে রাখা হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আমরা সকলে মিলে শান্তির আবেদন করছি। এটা কোনও সাম্প্রদায়িক সমস্যা নয়। আমি মানবতা ও ধর্মনিরপেক্ষতার পক্ষে। যাঁরা নিজের স্বজনকে হারিয়েছেন, দল নির্বিশেষে সেই পরিবারের জন্য আমার প্রার্থনা রয়েছে। মানবতা প্রথমে.. আমি আমার সকল মিডিয়ার বন্ধুদের এই বিষয়ে সাহায্যের আবেদন করছি। বসিরহাট অত্যন্ত সংবেদনশীল জায়গা। আমরা সবাই চাই,সেখানকার মানুষ নিরাপদে থাকুন। তাঁরা যেন কষ্ট না পান, তা সুনিশ্চিত করতে হবে। '
প্রসঙ্গত,আজই দিলীপ ঘোষের নেতৃত্বে বসিরহাটে যাচ্ছে বিজেপির একটি প্রতিনিধি দল। এদিকে, গত রাত থেকেই একাধিকবার বোমাবাজি ও খুনের ঘটনায় গোটা এলাকা উত্তপ্ত। বিজেপি , তৃণমূল, দুই তরফেই একাধিক দাবি করে একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ার পালা একনও অব্যহত।












Click it and Unblock the Notifications