শিল্পীর কোনও রং হয় না, অনীক দত্তের ছবিতে অভিনয়ে সম্মতি সায়নী ঘোষের
শিল্পীর কোনও রং হয় না, অনীক দত্তের ছবিতে অভিনয়ে সম্মতি সায়নী ঘোষের
অভিনয় তাঁর প্রথম প্রেম। তাই রাজনীতিতে বড় পদ পেলেও অভিনয় তিনি ছাড়তে পারবেন না। পরিচালর অনীক দত্তের নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি অভিনেত্রী সায়নী ঘোষ। একটা সময় মমতা সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন তিনি। বামপন্থী মনস্ক হিসেবেই সায়নীকে চিনত শিল্পী মহল। একুশের ভোটের আগে সেই সমীকরণ হঠাৎ করেই বদলে যায়। তৃণমূলে যোগ দেন সায়নী।

তৃণমূলে যোগ দিয়ে বড় উত্থান। আসানসোল কেন্দ্রের টিকিট দেওয়া হয় তাঁকে। ভোটে জিততে না পারলেও। মাঠে ঘাটে ঘুরে । আসানসোলের অলিতে গলিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে। পরিশ্রম করেছিলেন ভীষণ কিন্তু বিজেপির অগ্নিমিত্রা পালের কাছে সামান্য ভোটে হলেও হারতে হয়েছিল সায়নীকে। তবে দলে তাঁর গুরুত্ব কমেনি। পরাজয়ের পরেও সায়নীেক দলের গুরু দায়িত্ব দেন মমতা। অভিষেকের জায়গায় তাঁকে বসানো হয়। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে বসানো হয় তাঁেক। ডাকাবুকো মেয়ে সায়নীর নেতৃত্বেই তৃণমূল যব ব্রিগেড দাপিয়ে কাজ করবে এবং এগিয়ে যাবে সেই ভরসাতেই তাঁকে দায়িত্ব দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।
কিন্তু দায়িত্ব পেলেও জীবনের প্রথম প্রেম অভিনয়কে ছাড়তে পারেননি সায়নী। অনীক দত্তের পরবর্তী ছবি অপরাজিততে অভিনয় করার সুযোগ হাতছাড়া করেননি তিনি। রাজি হয়ে গিয়েছেন। এই ছবিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সায়নী ঘোষ। তাঁর বিপরীতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। সায়নী নিজে জানিয়েছেন ছবিতে সত্যজিত রায়ের স্ত্রী বিজয়া রায়ের চরিত্র অনুকরণে তৈরি বিমলা রায়ের ভূমিকায় অভিনয় করবেন তিনি। সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে যাবে শ্যুটিং।
এবারে ছবিতে অভিনয়টা সায়নীর কাছে একটা বড় চ্যালেঞ্জ। কারণ এর আগে কেবল মাত্র অভিনেত্রী ছিলেন তিনি। এবার সেখানে যোগ হয়েছে আরও একটি বড় পদ। তৃণমূল যুব কংগ্রেস সভাপতির পদ। কাজেই কাজের চাপ এবার দ্বিগুণ থাকবে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications