Exclusive:মমতার প্রসঙ্গ উঠতেই মিমি চক্রবর্তী কী বললেন বিশেষ সাক্ষাৎকারে?

সে.. কয়েক বছর আগের কথা। যখন বাঙালি বুঁদ হয়েছিল ঋতুপর্ণ ঘোষের 'গানের ওপারে' ধারাবাহিকে। যে ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র 'পুপে'র ভূমিকায় মিমি চক্রবর্তী প্রথমবার পা রাখেন পর্দায়।

সে.. কয়েক বছর আগের কথা। যখন বাঙালি বুঁদ হয়েছিল ঋতুপর্ণ ঘোষের 'গানের ওপারে' ধারাবাহিকে। যে ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র 'পুপে'র ভূমিকায় মিমি চক্রবর্তী প্রথমবার পা রাখেন পর্দায়। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। রাতারাতি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন মিমি। বাংলা চলচ্চিত্র জগতে শুরু হয়েছিল তাঁর স্বপ্নের সফর। আর এবার অন্য এক ইনিংসে মিমি। রাজনীতিতে পা রেখেও কি একইভাবে মানুষের মনে জায়গা করে নিতে পারবেন তিনি? ভোট রাজনীতিতে এই কৌতূহল বারবার ঘুরপাক খাচ্ছে ইতিউতি। যাদবপুরের ভোট রাজনীতি, মমত বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ থেকে ফিল্ম কেরিয়ার, একাধিক ইস্যুতে 'ওয়ানইন্ডিয়া বাংলা'র সঙ্গে সোজাসাপ্টা আলোচনায় ধরা দিলেন তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। আজ এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব।

মমতা বন্দ্যোপাধ্য়ায়কে মুখ্যমন্ত্রী হিসাবে তো ..দেখেছেন এতদিন, এবার তাঁরই দলের সদস্য তথা প্রার্থী আপনি, আরও কাছ থেকে দেখতে পাচ্ছেন তাঁকে, অভিজ্ঞতাটা কেমন?

মমতা বন্দ্যোপাধ্য়ায়কে মুখ্যমন্ত্রী হিসাবে তো ..দেখেছেন এতদিন, এবার তাঁরই দলের সদস্য তথা প্রার্থী আপনি, আরও কাছ থেকে দেখতে পাচ্ছেন তাঁকে, অভিজ্ঞতাটা কেমন?

আমি তো ওনাকে কাছ থেকেই দেখে আসছি। কোনও দিনই দূর থেকে তো দেখিনি। আমি গত ৫ বছর ধরে ওনার সঙ্গেই রয়েছি। গত লোকসভা নির্বাচনেও আমি প্রচার করেছি। প্রতিটি অনুষ্ঠানে ওনার সঙ্গে ছিলাম। এরকম.. কাছের দূরের কোনও ব্যাপার নেই। উনি সবার কাছের মানুষ।..

 মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কোনও স্পেশ্যাল টিপস ... এই ভোটযুদ্ধ ঘিরে?..

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কোনও স্পেশ্যাল টিপস ... এই ভোটযুদ্ধ ঘিরে?..

সেটা তো আমাদের মধ্যের ব্যাপার.. আমার আর দিদির মধ্যের বিষয়!

'নেত্রী' মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বিষয়গুলি আপনাকে খুব আকর্ষণ করে,বা উৎসাহ দিয়েছে?

'নেত্রী' মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন বিষয়গুলি আপনাকে খুব আকর্ষণ করে,বা উৎসাহ দিয়েছে?

ওনার একটা আধটা নয়। ওনার যা গুণ তা যদি এখন বলতে যাই, তাহলে তা নিয়ে বই লিখতে হয়!..মহিলা হিসাবে তিনি যেভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি যেভাবে উনি মানুষের জন্য ভাবেন, এর চেয়ে বড় গুণ আর কী হতে পারে! নিজের জন্য কিছু ভাবেন না। সাধারণ একটা চটি আর শাড়ি পরেন.. সর্বক্ষণ মানুষের পাশে থাকার কথা ভেবে যাচ্ছেন.. কোনও একটা গুণ বলা মুশকিল!

কালীঘাট থেকে একটু টালিগঞ্জের দিকে আসছি..। মিমি চক্রবর্তী তাঁর পরবর্তী ফিল্মের শ্যুটিং কবে থেকে শুরু করতে চলেছেন?

কালীঘাট থেকে একটু টালিগঞ্জের দিকে আসছি..। মিমি চক্রবর্তী তাঁর পরবর্তী ফিল্মের শ্যুটিং কবে থেকে শুরু করতে চলেছেন?

শ্যুটিং ভোট মিটলেই হবে। রেজাল্ট বের হওয়ার পর শুরু হবে।

অভিনয় নাকি রাজনীতি কোন সফরটা বেশি কঠিন?

অভিনয় নাকি রাজনীতি কোন সফরটা বেশি কঠিন?

রাজনীতি!সহজ তো কোনওটাই নয়। তবে তুলনামূলক কঠিন রাজনীতি।

এই কঠিন শিডিউলের মধ্যে মিমি চক্রবর্তী নিজেকে কিভাবে ফিট রাখছেন?

এই কঠিন শিডিউলের মধ্যে মিমি চক্রবর্তী নিজেকে কিভাবে ফিট রাখছেন?

জলটা বেশি করে খাচ্ছি..! ব্যাস এটাই!..

এমনি ভোট প্রচারের ফাঁকে লাঞ্চে বা ডিনার-এ কিছু স্পেশ্যাল থাকছে?

এমনি ভোট প্রচারের ফাঁকে লাঞ্চে বা ডিনার-এ কিছু স্পেশ্যাল থাকছে?

আমি বেসিক্যালি লাঞ্চ বা ডিনার বাড়ি তেকেই ক্যারি করি। বা বাড়িতেই খাই। প্রচারের মাঝে ২ ঘণ্টার গ্যাপ নিয়ে থাকি, তখন খাওয়া দাওয়াটা বাড়ি গিয়ে সেরে ফেলি। খুব সাধারণ খাবারই খাচ্ছি.. ঘর কা খানা.. (মুচকি হেসে)।

অনেক ধন্যবাদ আপনাকে, প্রচারের ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দেওয়ার জন্য..

অনেক ধন্যবাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+