মুম্বইয়ের শিব সেনা শাখায় পৌঁছলেন দেব! সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন বিস্তারিত
তৃণমূল সাংসদ তথা বাংলার মেগাস্টার দেব গত বেশ কয়েকদিন ধরে খবরে রয়েছেন একাধিক ইনস্টাগ্রাম পোস্টের হাতধরে। প্রথমে আসে 'শুভ বিবাহ' ছবির পোস্টার ঘিরে দেবের পোস্ট।
তৃণমূল সাংসদ তথা বাংলার মেগাস্টার দেব গত বেশ কয়েকদিন ধরে খবরে রয়েছেন একাধিক ইনস্টাগ্রাম পোস্টের হাতধরে। প্রথমে আসে 'শুভ বিবাহ' ছবির পোস্টার ঘিরে দেবের পোস্ট। আর এবার মুম্বইয়ের শিব সেনা শাখায় গিয়ে সেখানের ছবি পোস্ট। আপাতত তা নিয়েই আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, মুম্বইয়ের খেরওয়াড়ির শিব সেনা শাখায় কয়েকদিন আগে গিয়েছিলেন দেব। যেখানে কেটেছে তাঁর ছোটবেলা। দেবের মূল উদ্দেশ্য ছিল সেখানে তাঁর মায়ের জন্মদিন পালন করা। আর সেই উপলক্ষ্যে শিব সেনা শাখায় পৌঁছে সেখানের যাবতীয় ছবি , ভিডিও তিনি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তিনি একটি ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছেন ,' এটা মুম্বইয়ের শিব সেনা শাখা । যেখানে আমার বড় হয়ে ওঠা। আমার শৈশব আর আমার মায়ের অনেক স্মৃতি এই শাখার সঙ্গে জড়িয়ে রয়েছে। আমি ভাবিওনি যে সেই একই জায়গায় এসে আমি এরকম আদর-সম্মান পাব। .... '
View this post on InstagramA post shared by Dev Adhikari (@imdevadhikari) on
এদিকে, দেবের এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। অনেকেই দেবের ছবিতে কমেন্ট সেকশনে লিখেছেন 'জয় শ্রী রাম'। অনেকে প্রশ্ন তুলেছেন যে দেব কি এবার তাহলে বিজেপি তে যোগ দিচ্ছেন? প্রসঙ্গত, শুধুমাত্র মায়ের জন্মদিন পালন করতেই দেব পৌঁছে যান শিব সেনার শাখায়। আর শৈশবরে স্মৃতি গায়ে মেখে আরও একবার পুরনো দিনের উস্কে যায় দেবের। ফিরে দেখেন ছোটবেলার ফেলে আসা দিনগুলি।
View this post on InstagramA post shared by Dev Adhikari (@imdevadhikari) on












Click it and Unblock the Notifications