ইদ্রিসের জায়গায় নুসরত! মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে অভিনেত্রী ঢুকতেই কোন ছবি উঠে এলো
প্রার্থী তালিকা ঘোষণার দিনই মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন ইদ্রিস আলিকে 'বোঝানো হয়েছে' বসিরহাট কেন্দ্রের প্রার্থী পদের বিষয়ে।
প্রার্থী তালিকা ঘোষণার দিনই মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন ইদ্রিস আলিকে 'বোঝানো হয়েছে' বসিরহাট কেন্দ্রের প্রার্থী পদের বিষয়ে। এরসঙ্গেই সেদিন বসিরহাটের প্রার্থী হিসাবে অভিনেত্রী নুসরত জাহানের নাম ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। উল্লেখ্য, বসিরহাটে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী ছিলেন তৃণমূল নেতা ইদ্রিস আলি।

এদিন, ইদ্রিসের জায়গায় আসা নুসরত মধ্যমগ্রামে তৃণমূল কার্যালয়ে গিয়ে কর্মী ও সদস্যদের সঙ্গে দেখা করেন। সেখানে সকলের সঙ্গে পরিচিত হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে বৈঠকও করেন নুসরত। সেখানে তখন হাডির ছিলেন এলাকার দাপুটে নেতা তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনিই নুসরতকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন। উপস্থিত ছিলেন বসিরহাট উত্তর ও দক্ষিণের দুই বিধায়ক এটিএম আবদুল্লা এবং ফুটবলার তথা নেতা দীপেন্দু বিশ্বাস । কিন্তু সকলকে অবাক করে দিয়ে এদিন হাজির ছিলেননা বসিরহাটের তৃণমূল সাংসদ ইদ্রিস আলি। যিনি ২০১৯ সালের নির্বাচনে প্রার্থী পদের টিকিট পাননি।
উল্লেখ্য, এদিন নুসরতের বৈঠকে অনেক দেরিতে যোগ দেন হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল। যদিও হাজি নুরুলের বাড়ি দত্তপুকুরে। দত্তপুকুর থেকে মধ্যমগ্রামের গ্রামের দূরত্বও তেমন বেশি নয়।












Click it and Unblock the Notifications