Exclusive: যাদবপুর কেন্দ্র থেকে হাইভোল্টেজ রাজনীতি, একাধিক ইস্যুতে সোজাসাপ্টা মিমি

সে.. কয়েক বছর আগের কথা। যখন বাঙালি বুঁদ হয়েছিল ঋতুপর্ণ ঘোষের 'গানের ওপারে' ধারাবাহিকে। যে ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র 'পুপে'র ভূমিকায় মিমি চক্রবর্তী প্রথমবার পা রাখেন পর্দায়।

সে.. কয়েক বছর আগের কথা। যখন বাঙালি বুঁদ হয়েছিল ঋতুপর্ণ ঘোষের 'গানের ওপারে' ধারাবাহিকে। যে ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র 'পুপে'র ভূমিকায় মিমি চক্রবর্তী প্রথমবার পা রাখেন পর্দায়। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। রাতারাতি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন মিমি। বাংলা চলচ্চিত্র জগতে শুরু হয়েছিল তাঁর স্বপ্নের সফর। আর এবার অন্য এক ইনিংসে মিমি। রাজনীতিতে পা রেখেও কি একইভাবে মানুষের মনে জায়গা করে নিতে পারবেন তিনি? ভোট রাজনীতিতে এই কৌতূহল বারবার ঘুরপাক খাচ্ছে ইতিউতি। যাদবপুরের ভোট রাজনীতি থেকে ফিল্ম কেরিয়ার, একাধিক ইস্যুতে 'ওয়ানইন্ডিয়া বাংলা'র সঙ্গে সোজাসাপ্টা আলোচনায় ধরা দিলেন তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। আজ এই সাক্ষাৎকারের প্রথম পর্ব।

আপনি যদি যাদবপুর কেন্দ্রের ভোটার হতেন তাহলে প্রার্থীর কাছ থেকে কী আশা রাখতেন?

আপনি যদি যাদবপুর কেন্দ্রের ভোটার হতেন তাহলে প্রার্থীর কাছ থেকে কী আশা রাখতেন?

(একটু থেমে).. পানীয় জল। আমার মনে হয় সেটাই বেশি গুরত্বপূর্ণ।

যাদবপুর কেন্দ্রের একটা উজ্জ্বল রাজনৈতিক ইতিহাস রয়েছে। সেই জায়গায় আজ আপনি সেখানের প্রার্থী। কী মনে হচ্ছে... অনুভূতিটা কেমন?

যাদবপুর কেন্দ্রের একটা উজ্জ্বল রাজনৈতিক ইতিহাস রয়েছে। সেই জায়গায় আজ আপনি সেখানের প্রার্থী। কী মনে হচ্ছে... অনুভূতিটা কেমন?

আমি ভীষণই কৃতজ্ঞ দিদির কাছে। যে,.. দিদি আমাকে একটা এরকম কেন্দ্র দিয়েছেন, যেখানে উনি নিজে দাঁড়িয়ে জিতেছেন। যাঁরা আগে দাঁড়িয়েছেন এখান থেকে তাঁরা প্রত্যেকেই রাজনীতির বড় নাম। সেখান থেকে আমার মতো একজন ইয়ংস্টারকে এই জায়গাটা দেওয়া হয়েছে.. আমি চেষ্টা করব সবরকমভাবে ..।

বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও অনুপম হাজরাকে নতুন বাংলা বছর উপলক্ষ্যে কোন বার্তা দিতে চাইবেন?

বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও অনুপম হাজরাকে নতুন বাংলা বছর উপলক্ষ্যে কোন বার্তা দিতে চাইবেন?

বিকাশদা আমার থেকে অনেক বড়,তাঁকে প্রণাম জানাব। অনুপম হাজরাকেও অনেক শুভেচ্ছা জানাব।

তৃণমূলের সুগত বসু যাদবপুরের সাংসদ নির্বাচিত হন ২০১৪-এ , এবার ভোটের প্রচারে নেমে কী মনে হচ্ছে,.. যাদবপুর এলাকার কোন কোন বিষয়গুলো 'পরিবর্তন' এর দরকার?

তৃণমূলের সুগত বসু যাদবপুরের সাংসদ নির্বাচিত হন ২০১৪-এ , এবার ভোটের প্রচারে নেমে কী মনে হচ্ছে,.. যাদবপুর এলাকার কোন কোন বিষয়গুলো 'পরিবর্তন' এর দরকার?

এখন বলাটা খুবই চটজলদি ব্যাপার হয়ে যাবে। আমি সাংসদ হলে সবাই দেখতেই পাবেন, কী কী করব..।

 আপনার একটা ছবি সাম্প্রতিককালে খুব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়..

আপনার একটা ছবি সাম্প্রতিককালে খুব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়..

(থামিয়ে দিয়ে) হ্যা গ্লাভস নিয়ে বলছেন তো ..

.. হ্যাঁ! ওই ছবি নিয়ে ব্যাপক ট্রোল চলছে। বিতর্ক নিয়ে আপনার প্রতিক্রিয়া কী?

আমার হাসি পায়..! দেখুন, আমি কোনওদিনই ট্রোল নিয়ে মাথা ঘামাইনি। আমি নিজে জানি আমি কী করছি ,.. কী করতে চলেছি। আমার কাউকে কিছু জানানোর দরকার নেই। যাঁদের ভালোবাসা পেয়ে আমি আজ এই জায়গাটায় এসেছি। তাঁদের আশীর্বাদ ভালোবাসা তো সবসময়েই পাব।.. আমার হাত কেটেছে নাকি স্ক্র্যাচ হয়েছে .. আমি কেন গ্লাভস পরেছি , আমি কাউকে এক্সপ্লনেশন দিতে চাই না। বরং হাসি পাচ্ছে... নির্বাচনের এরকম একটা গুরুত্বপূর্ণ সময় নিজেদের রাজনৈতিক বিষয়বস্তু ছেড়ে আমার ওপর নজর দেওয়া হচ্ছে ..!

 প্রথম থেকে ট্রোলকে হাতিয়ার করেই আপনাকে আর নুসরতকে নিয়ে রাজনৈতিক আক্রমণ চালানো হয়েছে.. বিষয়টা কীভাবে দেখছেন?

প্রথম থেকে ট্রোলকে হাতিয়ার করেই আপনাকে আর নুসরতকে নিয়ে রাজনৈতিক আক্রমণ চালানো হয়েছে.. বিষয়টা কীভাবে দেখছেন?

আমরা যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি , সেটা অনেকেরই স্বপ্ন! ফলে ট্রোলটাই তো করবে,.. বলুন..

লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ আপনাদের সামনে রেখে তৃণমূল ভোটব্যাঙ্কের রাজনীতি করছে। আপনার প্রতিক্রিয়া কী?

লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ আপনাদের সামনে রেখে তৃণমূল ভোটব্যাঙ্কের রাজনীতি করছে। আপনার প্রতিক্রিয়া কী?

আমি তো নিজের কানে এটা শুনিনি , তাই এটা নিয়ে কিছু মন্তব্য করতে চাই না।

আপনার বিরোধী শিবিরেও অনেকেই চলচ্চিত্র জগত থেকে এসে যোগ দিয়েছেন। তাঁদের প্রতি আপনার কী বার্তা?

আপনার বিরোধী শিবিরেও অনেকেই চলচ্চিত্র জগত থেকে এসে যোগ দিয়েছেন। তাঁদের প্রতি আপনার কী বার্তা?

তাঁদের বলব ,'অল দ্য বেস্ট'! আমি তো এই জায়গাটাকে খুব শ্রদ্ধা করি। তাই সকলের প্রতি আমার শুভেচ্ছা।

(সাক্ষাৎকারের বাকি অংশের জন্য চোখ রাখুন 'ওয়ান ইন্ডিয়া বাংলা'-য়)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+