মহিষদায় নিজের গ্রামে পুজো দিয়ে প্রচার শুরু দেবের! ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত পরিবার

বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার‌ শুরু করলেন দেব। শুরুতেই দেব যান তাঁর গ্রামের বাড়ি মহিষদায়। বলেন, এবার তিনি জিততে পারলে মানুষ নতুন এক দেবকে দেখবে।

বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার‌ শুরু করলেন দেব। শুরুতেই দেব যান তাঁর গ্রামের বাড়ি মহিষদায়। বলেন, এবার তিনি জিততে পারলে মানুষ নতুন এক দেবকে দেখবে। কারণ সাংসদ হওয়ার পর গত ৫ বছর তাকে অনেক কিছু শিখতে হয়েছে। ইচ্ছে থাকলেও তিনি অনেক কিছু ও ‌কাজ করতে পারেন নি। এবার সেই কাজগুলো করবেন তিনি।

গ্রামের বাড়িতে দেব

গ্রামের বাড়িতে দেব

কেশপুরে সভা করার আগে তিনি যান মহিষদা গ্রাম। যেখানে তাঁর নিজের বাড়ি। যেখানে ছোটবেলার একটা বড় সময় কেটেছে তাঁর। কেশপুরের এই গ্রামে তিনি রাজু নামে পরিচিত।

ঘরের ছেলের ঘরে ফেরা

ঘরের ছেলের ঘরে ফেরা

ঘরের ছেলে। তাই মহিষদা গ্রামে‌ ঘরের ছেলে কে ভোট দেওয়ার আবেদন জানিয়ে চলেছে দেওয়াল লিখন হয়।

বাড়িতে সময় কাটান দেব

বাড়িতে সময় কাটান দেব

সভা শুরু করার আগে দেব এদিন গ্রামে গিয়ে বাড়িতে কিছুটা সময় কাটান। তাকে প্রদীপ দেখিয়ে বরণ ও আশীর্বাদ করেন তার জ্যেঠিমা ক্ষেমঙ্করী অধিকারী। ফুলের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানান তার বৌদি কৃষ্ণা অধিকারী।

মন্দিরে দেব

মন্দিরে দেব

মহিষদা গ্রামে‌ র একটি মন্দিরে। সেখানে পুজো দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় দেবের প্রচার। এরপর কেশপুরে একটি সভায় যোগ দেন দেব।

গ্রামের লোকজন কী চান?

গ্রামের লোকজন কী চান?

তার গ্রামের লোকজন চান এবারও জিতুন তাদের রাজু। তবে দেবকে নিয়ে গর্ব থাকলেও কিছু অভিমান আছে তাঁদের। সাংসদ ‌হলেও অনেক কাজ করলেও নিজের গ্রামের জন্য কিছু করেননি দেব। গ্রামবাসীদের দাবি, আমরা চাই এবার জিতে গ্রামের জন্য দেব কিছু করুক ।

বিরুদ্ধে রয়েছেন ভারতী ঘোষ

বিরুদ্ধে রয়েছেন ভারতী ঘোষ

দেবের বিরুদ্ধে লড়ছেন বিজেপির ভারতী ঘোষ। যিনি এই জেলার পুলিশ সুপার হিসাবে কাজ করেছেন। তার বিরুদ্ধে তার দলের নেতারা নানা কথা বলে আক্রমণ করলেও ভারতী ঘোষের ‌প্রতি নিজের সৌজন্য বজায় রেখেছেন দেব।

দেব কী বলেছেন ?

দেব কী বলেছেন ?

দেব এলাকায় আসেন না ও এলাকার জন্য কিছু করেননি বলে ভারতী ঘোষ অভিযোগ করলেও দেব জানিয়েছেন তিনি নিয়মিত ‌এসেছেন ও ঘাটাল কেন্দ্রের উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা ও ‌কাজ করেছেন। তিনি বলেন, এই কেন্দ্রে ও রাজ্যে যে উন্নয়ন হয়েছে তার নিরিখে মানুষ ‌তৃণমূল কংগ্রেস কেই বেছে নেবেন" বলে জানিয়েছেন দেব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+