রণবীর–আলিয়ার বিয়েতে আঁটোসাঁটো সুরক্ষা ব্যবস্থা, থাকছে ২০০ জন বাউন্সার, ড্রোন

রণবীর–আলিয়ার বিয়েতে আঁটোসাঁটো সুরক্ষা ব্যবস্থা, থাকছে ২০০ জন বাউন্সার, ড্রোন

চার বছর ধরে ডেট করার পর অবশেষে সাতপাকে বাঁধা পরতে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বিগ ডে–এর সেই কাউন্টডাউন ইতিমধ্যেই গোনা শুরু হয়ে গিয়েছে এবং রণবীর ও আলিয়াকে স্বামী–স্ত্রী হিসাবে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন তাঁরা। যদিও পাওয়ার কাপল তাঁদের এই বিয়ে নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। তবে প্রতিদিনই নতুন নতুন আপডেট আসছে এই বিয়ে নিয়ে। শোনা গিয়েছে যে আলিয়া এবং রণবীরের বিয়ে হবে খুবই জোরদার নিরাপত্তার মধ্যে এবং ২০০ বাউন্সার সহ বিশেষ সুরক্ষা বাহিনী উপস্থিত থাকবে সেখানে।

রণবীর–আলিয়ার বিয়েতে আঁটোসাঁটো সুরক্ষা ব্যবস্থা, থাকছে ২০০ জন বাউন্সার, ড্রোন


এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, আলিয়া ভাট ও রণবীর কাপুরের বিয়েতে সুরক্ষা ব্যবস্থার বন্দোবস্ত চলছে একমাস ধরে। আলিয়া ভাটের দাদা রাহুল ভাট এ প্রসঙ্গে বলেছেন, '‌ইউসুফ ভাই আলিয়া ও রণবীরের বিয়ের সুরক্ষার দায়িত্বে রয়েছেন। তিনি মুম্বইয়ের সেরা সুরক্ষা বাহিনী, ৯/‌১১ এজেন্সি। তাঁকে এই বিয়ের দায়িত্বে রাখা হয়েছে। এজেন্সি থেকে ২০০ জন বাউন্সারকে ডাকা হয়েছে। আমার দল থেকে ১০ জন ছেলেকে পাঠানো হবে।’‌ তিনি এও জানান যে আর কে স্টুডিও ও রণবীরের বাস্তু বাসভবনে সুরক্ষা বাহিনী মোতায়েন করা হবে।

জানা গিয়েছে যে প্রি–ওয়েডিং অনুষ্ঠান যেমন মেহেন্দি, সঙ্গীত ও ককটেল পার্টি আর কে স্টুডিওতে হবে এবং বিয়ে হবে রণবীরের বাড়িতে। রাহুল ভাট জানিয়েছেন যে বিয়ের অনুষ্ঠানে ড্রোন রাখা হবে এবং প্রত্যেক অথিথিদের সঙ্গে থাকবেন রোভিং পেট্রোল অফিসার। তিনি এও জানান যে ভাই হিসাবে তিনিও বিয়ের নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব নিয়েছেন।

রাহুল ভাট এও জানান যে উভয় পরিবারের প্রয়োজন রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার। তিনি বলেন, '‌দুই পরিবারই চায় সুরক্ষা কর্মীদের ব্যক্তিত্ব যেন ভালো হয় এবং সকলের সাজ–পোশাক যেন যথাযথ হয়। তাদের অবশ্যই কূটনৈতিক হতে হবে, ইংলিশে কথা বলতে হবে, নমনীয়তা বজায় রাখতে হবে এবং ধূমপান করা চলবে না।’‌ বিশেষ সূত্রে জানা গিয়েছে যে রণবীর ও আলিয়া মালা বদল করবেন ১৬ এপ্রিল ভোররাত ২ টো থেকে ভোর ৪টের মধ্যে। কারণ কাপুর পরিবার ৮ নম্বরকে খুব ভাগ্যশালী নম্বর বলে মনে করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+