সিরিয়ার বিরুদ্ধে লড়াই টাইগারের, জয়ী হবে কে তার উত্তর মিলবে বাগী ৩–এর ট্রেলারে
সিরিয়ার বিরুদ্ধে লড়াই টাইগারের, জয়ী হবে কে তার উত্তর মিলবে বাগী ৩–এর ট্রেলারে
বাগী ও বাগী ২–এর পর এবার এই সিক্যুয়েলের তৃতীয় ছবি নিয়ে হাজির অ্যাকশন হিরো টাইগার শ্রফ। আগের দু’টো ছবির অসামান্য সাফল্যের পর তৃতীয় ছবিতেও নিজের ক্যারিশমা দেখাতে প্রস্তুত টাইগার। বৃহস্পতিবার সকালে ইউটিউবে মুক্তি পেল বাগী ৩–এর টানটান ট্রেলার।
ট্রেলারেই কাহিনী প্রকাশ
শেষ ছবিতে দিশা পাটানির সঙ্গে দেখা গেলেও, এবার টাইগারের বিপরীতে দেখা যাবে প্রথম বাগীর শ্রদ্ধা কাপুরকে। ছবিতে একটি সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে একাই লড়াইয়ে নামেন রনি (টাইগার)। ছবিতে রীতেশ দেশমুখকে দেখা গিয়েছে টাইগারের দাদার চরিত্রে। প্রয়োজনীয় কাজে সিরিয়াতে পাড়ি দিতে হয় বিক্রমকে (রীতেশ)। সেখানেই অপহরণ করা হয় তাঁকে। দাদাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন রনি। ৩ মিনিট ৪১ সেকেন্ডের এই ট্রেলার মুগ্ধ করবে অসাধারণ সব অ্যাকশন দৃশ্যে। এমন অ্যাকশন দৃশ্য আগে হিন্দি ছবিতে খুব একটা দেখা যায়নি। হৃত্বিক রোশন, অক্ষয় কুমার বা অজয় দেবগণের পর অ্যাকশন দৃশ্যে নতুন মাইলস্টোন লিখতে চলেছেন টাইগার শ্রফ। অ্যাকশন ছবি ওয়ারের পর টাইগারের ফের এ ধরনের ছবি অবশ্যই দর্শকের মন জয় করবে।

টাইগারের দুর্দান্ত অ্যাকশন
টাইগার ভক্তরা নিঃসন্দেহে এই ছবির ট্রেলার থেকে হতাশ হবেন না। অ্যাকশন ডিপার্টমেন্টে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন জ্যাকি শ্রফ পুত্র তা বেশ স্পষ্ট। সুঠাম দেহ আর দুর্দান্ত বাইসেপস নিয়ে কখনও একাধিক ট্যাঙ্কার তো কখনও হেলিকপ্টারের বিরুদ্ধে লড়াই করছেন তিনি। এই ছবির সুবাদেই প্রথমবার রিয়েল লাইফ বাবা-ছেলের জুটি, জ্যাকি শ্রফ ও টাইগার শ্রফকে একসঙ্গে দেখার সুযোগ পাবেন দর্শকরা। বাগী ৩-এ টাইগার ও রীতেশের বাবার চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ। এদিন টুইটারে বাগী ৩-এর ট্রেলার শেয়ার করে নিয়ে টাইগার লেখেন, ‘বাগী ফিরে এসেছে এবং এই বার একটা গোটা দেশের বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াইয়ে নেমেছে সে।'

ছবি মুক্তির দিন
আহমেদ খান পরিচালিত, নাদিয়াদওয়ালা গ্র্যান্ড সনস প্রযোজিত এই ছবি মুক্তি পেতে চলেছে৬ মার্চ। রয়েছে আরও এক চমক। ক্যামিও চরিত্রে দেখা যাবে দিশা পাটানিকেও।












Click it and Unblock the Notifications