দীপাবলিতে সল্লুর ধমাকা! উপহারের এই বার্তা দিয়ে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষায় রাখলেন ফ্যানদের
সলমানের ফ্যানেদের আর অপেক্ষা করতে হবে না সামনের ইদ পর্যন্ত। এবছরের ক্রিস্টমাসেই মুক্তি পেতে চলেছে সলমান ক্যাটরিনা অভিনীত ছবি 'টাইগার জিন্দা হ্যায় '।
ক্যাটরিনা কাইফের সঙ্গে আবারও তিনি জুটি বাঁধছেন বলে কথা ! অনস্ক্রিনে অনেকদিন বাদে তাঁদের দুজনকে দেখা যাবে । আর এই জুটিকে দেখার জন্য সলমানের ফ্যানেদের আর অপেক্ষা করতে হবে না সামনের ইদ পর্যন্ত। এবছরের ক্রিস্টমাসেই মুক্তি পেতে চলেছে সলমান ক্যাটরিনা অভিনীত ছবি 'টাইগার জিন্দা হ্যায় '।

ছবি মুক্তির খবর দিয়ে ছবির পোস্টারের ফার্স্ট লুক প্রকাশ করলেন স্বয়ং টাইগার , থুরি সলমান খান! তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে ছবির ফার্সট লুক প্রকাশ করেছেন সলমান। আর ছবির ফার্স্ট লুকেই মাত করেছেন ভক্তকূলকে। ছবিতে সলমানের চোখই সব কথা বলছে। এর আগে ইদে সলমানের 'টিউব লাইট' মুক্তি পেলেও , সে ছবি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি।
Diwali Gift.... pasand aaya? Ab Christmas pe milna... #tigerzindahai pic.twitter.com/ZRReba4oGQ
— Salman Khan (@BeingSalmanKhan) October 18, 2017
সল্লু তাঁর আসন্ন ছবি 'টাইগার জিন্দা হ্যায় '-এর পোস্টার প্রকাশ করে, ছবির উপরে লিখেছেন ' দিওয়ালির উপহার...পছন্দ হল? এবার ক্রিস্টমাস-এ দেখা করো...#টাইগারজিন্দাহ্যায়'। আর এই টুকু বার্তাতেই সোশ্যাল মিডিয়ায় ছবির ফার্স্ট লুক ঘিরে উন্মাদনা ছড়াতে থাকে। আপাতত ডিসেম্বরে ছবির মুক্তির অপেক্ষায় সলমানের ফ্যানেরা।












Click it and Unblock the Notifications