ল্যাকমে ফ্যাশন উইকে পোশাক বিভ্রাটে দিশা পাটানি, গোপন স্থান সর্বসমক্ষে চলে আসার উপক্রম
ফ্যাশন র্যাম্পে পোশাক বিভ্রাটের লজ্জার হাত থেকে নায়িকা দিশা পাটানিকে বাঁচালেন অভিনেতা টাইগার শ্রফ। প্রথমে বিষয়টি বুঝতেই পারেননি দিশা।
জোর বাঁচলেন দিশা পাটানি। আর যিনি বাঁচালেন তিনি হলেন অভিনেতা টাইগার শ্রফ। ঘটনাটি মুম্বইয়ে ল্যাকমে ফ্যাশন উইকের ফাইনাল দিনে। মণীশ মালহোত্রার শো-দিয়ে শেষ হয়েছে ল্যাকমে ফ্য়াশন উইক। আর এই দিনে শো-তে ভিড় করেছিলেন শ্রীদেবী থেকে বলিউডের তাবড় তাবড় সব তারকা। তারকা সমাবেশে ফ্য়াশন র্যাম্পে হাঁটার জন্য মঞ্চে পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী দিশা পাটানি। তাঁর পরনে ছিল একদম ছোট্ট পোশাক। যা উরুর কাছাকাছি গিয়েই শেষ হয়েগিয়েছিল। দিশা খেয়াল করেননি যে র্যাম্পটি আয়নার মতো কাঁচ দিয়ে তৈরি। ফলে, এর উপরে এমন ছোট্ট পোশাকে হাঁটাটা কার্যত বিপজ্জনক। কারণ যে কোনও মুহূর্তে সকলের সামনে ছোট্ট পোশাকে থাকা দিশার গোপন স্থান উন্মুক্ত হয়ে পড়তে পারে।

বিষয়টি খেয়াল করেছিলেন ফ্যাশন শো-এ উপস্থিত অভিনেতা টাইগার শ্রফ। দীর্ঘদিন ধরেই দিশার সঙ্গে টাইগারের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। তারমধ্যে দু'জনের নৈকট্য আরও বেশি করে এই গুঞ্জনে হাওয়া তুলেছে। বর্তমানে টাইগারকে কেউ কেউ দিশার প্রেমিক বলেও ডেকে থাকেন। আয়নার মতো র্যাম্পে দিশা ক্যাটওয়াক করতে যাচ্ছেন দেখে দৌড়ে তাঁর কাছে চলে যান টাইগার। এরপরই দেখা যায় টাইগার দিশার কানে কানে কিছু বলছেন আর র্যাম্পের দিকে ইশারা করছেন।

টাইগারের কানফিসফিসানির পরপরই দিশার চোখ-মুখের অভিব্যক্তিতে চরম বিস্ময়ের প্রকাশ ধরা পড়ে। এরপরই দিশা র্যাম্প থেকে নেমে যান। পরে, দিশার ঘনিষ্ঠ সূত্রে জানা যায় র্যাম্প থেকে তাঁর নেমে আসার পিছনের গল্পটা। টাইগারকে নাকি এর জন্য দিশা ধন্যবাদও জানান। যে ভাবে তাঁকে সর্বসমক্ষে লজ্জিত হওয়ার হাত থেকে টাইগার বাঁচিয়েছেন তাতে নাকি তিনি খুবই খুশি বলেও নাকি প্রতিক্রিয়া দিয়েছেন দিশা।

ল্যাকমে ফ্যাশন উইকে পোশাক বিভ্রাটের কাহিনি খুব একটা নতুন নয়। প্রায় একদশক আগে এই ল্যাকমে ফ্য়াশন উইকের আসরেই মডেল ক্যারল গ্রেসিয়াসের ব্লাউড ছিঁড়ে গিয়ে স্তন উন্মুক্ত হয়ে পড়েছিল। এই নিয়ে প্রবল হইচই এবং বিতর্কও হয়। ২০১৫ সালেই ল্যাকমে ফ্যাশন উইকের আসরেই র্যাম্পে এক মডেলের স্ট্র্যাপলেস গাউন বুক থেকে নিচে নেমে গিয়ে তাঁর স্তন উন্মুক্ত করে দিয়েছিল। সেবারও ফ্যাশন ডিজাইনারদের এমন পোশাক তৈরি করা নিয়ে বিতর্ক হয়েছিল। সন্দেহ নেই দিশাও হয়তো ২০১৭-র ল্যাকমে ফ্যাশন উইকের আসরে এমনই অভিজ্ঞতার সম্মুখিন হতেন। কিন্তু, তাঁকে সেই লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিলেন তাঁর রিউমার্ড বয়ফ্রেন্ড টাইগার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications