'একে নায়িকা, তায় অবিবাহিত' ফ্ল্যাট থেকে জোর করে বের করা হল টাইগার শ্রফের সহ-অভিনেত্রীকে
মুন্না মাইকেল ছবিতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করে বলিউডে অভিষেক হতে চলেছে অভিনেত্রী নিধি আগরওয়ালের। কিন্তু বলিউডের বিগ ব্রেকের আগেই বিপাকে নিধি।
মুন্না মাইকেল ছবিতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করে বলিউডে অভিষেক হতে চলেছে অভিনেত্রী নিধি আগরওয়ালের। কিন্তু বলিউডের বিগ ব্রেকের আগেই বিপাকে নিধি। 'একে বলিউডের নায়িকা, তার উপর অবিবাহিত' এই অপরাধে নিধিকে মুম্বইয়ের বান্দ্রায় তার ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে জোর করে বের করে দেওয়া হল।
মিডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিধি জানিয়েছেন, প্রায় ৬ মাস ধরে বন্ধুর সঙ্গে থাকছি। আমি পেশায় অভিনেত্রী এবং অবিবাহিতা আর সেই কারণে আমাকে থাকতে দেওয়া হচ্ছে না বাড়িতে। এই পর্যন্ত এটাই আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা।

মিডিয়া সূত্রের খবর, নিধিকে ফ্ল্যাট ছেড়ে দিতে বলা হয়। কারণ হিসাবে বলা হয় তাঁকে ভাড়াটে হিসাবে রাখতে অস্বস্তি বোধ করছেন তারা। এরপর প্রায় এক রকম জোর করেই নিধিকে বের করে দেওয়া হয় বাড়ি থেকে। এখন নতুন করে থাকার ঠিকানা খুঁজছেন নিধি।
নাচ নিয়ে তৈরি মুন্না মাইকেল ছবিতে টাইগারের সঙ্গে দেখা যাবে নিধিকে। এই গল্পটি মুন্না নামের একটি ছেলেকে (টাইগার)নিয়ে যে মাইকেল জ্যাকসনের বিশাল বড় ভক্ত এবং তাঁর গানে পারফর্ম করে খ্যাতি অর্জনের স্বপ্ন দেখে। এই ছবিটি ২১ জুলাই মুক্তি পাবে।












Click it and Unblock the Notifications