Tiger-3: দীপাবলি ধমাকা! টাইগার-৩ তে একসঙ্গে তিন মেগাস্টার, জানেন তারা কারা
দিওয়ালি ধমাকা নিয়েই এবার বক্স অফিসে আসছে টাইগার-৩। জওয়ানে শাহরুখ খানকে দেখার পর দিওয়ালিতে সলমন খানকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। ঠিক সেরকমই দিওয়ালি ধমাকা নিয়ে বক্স অফিসে ধামাকা দিতে একই ছবিতে দেখা যাবে তিন তারকাকে।
তিন তারকা আবার যে সে নয় যাকে বলে মেগা স্টার। শাহরুখ খানের জওয়ানে স্পেশাল অ্যাপিয়ারেন্সে দজেখা গিয়েছিল সলমন খানকে। পাল্টা সলমন খানের সিনেমাতেও শহরুখ খানের স্পেশাল অ্যাপিয়ারেন্স রয়েছে। তবে শুধু শাহরুখ খান নয় আরও এক মেগা স্টারের দেখা মিলবে টাইগার-৩তে।

জানা যাচ্ছে মেগাস্টার হৃত্বিক রোশনকে নাকি দেখা যাবে এই সিনেমায় শাহরুখ সলমন খানের সঙ্গে। কাজেই সঙ্গে তিন মেগাস্টার নিয়ে দিওয়ালি ধমাকা দিতেই আসছে সলমন খানের টাইগার থ্রি। অর্থাৎ একই ছবিতে তিন তিনটে স্পাই দেখা যাবে।
টাইগার-৩র প্রধান স্পাই ক্যারেক্টার সলমন খান তো রয়েইছে। তারসঙ্গে শাহরুখ খান। পাঠান ছবিতেও স্পাইয়ের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। আবার হৃত্বিক রোশন। তিনিও স্পাইয়ের চরিত্রে অভিনয় করছেন এর আগে যশরাজ ফিল্মের প্রযোজনায়। কাজেই তিন স্পাই একসঙ্গে একই ছবিতে। একে দিওয়ালি ধমাকা ছাড়া আর কি বলা যায়।












Click it and Unblock the Notifications