Tiger 3 Trailer: দুর্গাপুজো জমজমাট, প্রকাশ্যে সলমন খানের টাইগার-৩র ট্রেলর
অবশেষে প্রকাশ্যে টাইগার-৩র ট্রেলার। সলমন খানের বহু প্রতীক্ষিত সিনেমা টাইগার-৩ দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। এই সিনেমাতে সলমন খান ছাড়াও থাকছেন ক্যাটরিনা কাইফও। ক্যাটরিনা কাইফকেও এই সিনেমায় দেখা যাবে অ্যাকশন মুডে।
আবারও এক সিক্রেট এজেন্ট আসতে চলেছে সিলভার স্ক্রনে। জওয়ানের জ্বর কাঁপিয়ে চলেছে বক্স অফিস। তার মাঝেই ঝলক দিলেন সলমন খান। গত কয়েকদিন ধরেই টাইগার-৩ নিয়ে জল্পনার পারদ চড়ছিল। সলমন খানের লুক কেমন হবে জানতে তোলপাড় চলছিল সোশ্যাল মিডিয়ায়।

অবশেেষ প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলর। এবার আরও বিধ্বংসী অ্যাকশন মুডে দেখা গিয়েছে সলমন খানকে। তবে তার থেকেও বেশি নজর কেড়েছে ইমরান হাসমিকে। নেটিজেনরা এক কথায় মুগ্ধ ইমরান হাসমিকে দেখে। টাইগার থ্রি টাইগার সিরিজের তিন নম্বর সিনেমা। কাজেও এখানেও যে সলমন খানই মূল চরিত্রে থাকবে তাতে কোনও সন্দেহ নেই।
কিন্তু ছবিতে সলমন খানের একটা না ডবল রোল দেখা যাবে তাই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। ক্যাটরিনা কাইফকেও অ্যাকশন মুডে দেখা গিয়েছে। একের পর এক বিপজ্জনক স্টান্ট করেছেন ক্যাটরিনা কাইফ। নেগেিটভ রোলে দেখা যাবে ইমরান হাসমিকে। আগামী ১০ নভেম্বর মুক্তি পাবে ছবিটি। জওয়ানের মতোও তিনটি ভাষাতেই দেখা যাবে ছবিটি। তামিল, তেলুগু এবং হিন্দি।












Click it and Unblock the Notifications