Tiger 3: সলমনের সঙ্গে বিরোধ তুঙ্গে, লুকিয়ে লুকিয়ে টাইগার- থ্রি দেখলেন অর্জুন কাপুর
সলমন খানের সঙ্গে বিরোধ তুঙ্গে। সলমন খানের দাদার স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে রয়েছেন অর্জুন কাপুর। যদিও আবাজ খানের সঙ্গে মালাইকার বিচ্ছেদ হয়ে গিয়েছে। কিন্তু মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্ক মেনে নিতে পারেনি সলমন। এই নিয়ে দুই জনের মধ্যে প্রবল বিরোধ তৈরি হয়েছিল।
সেই অর্জুন কাপুরকে গতকাল দক্ষিণ মুম্বইয়ের একটি মাল্টিপ্লেক্সে দেখা গিয়েছিল। যেখানে সলমন খানের টাইগার-৩ চলছে। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে অর্জুন কাপুরের ছবি। সিদ্ধার্থ আনন্দে পরিচালনায় ইতিমধ্যেই সলমন খানের টাইগার বক্স অফিসে ১০০ কোটির ক্যাম্পে পৌঁছে গিয়েছে।

জানা গিয়েছে মালাইকা অরোরার সঙ্গেই সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। বলিউডে শোনা যায় একটা সময়ে অর্জুন কাপুরকে বলিউডে কেরিয়ার তৈরি করতে সাহায্য করেছিলেন সলমন খান। সেই সুবাদে সলমন খানের বাড়িতে অবাধ যাতায়াত ছিল তাঁর। অর্জুন কাপুর নাকি বরাবর পরিচালক হতে চাইতেন। সলমন খানই বারবার তাঁকে অভিনয়ের জন্য জোর দিতেন।
একটা সময়ে অর্জুন কাপুরের গডম্যান হিসেবে ছিলেন সলমন খান। তার ছত্রছায়াতেই বলিউডে সিনেমার জগতে পা রেখেছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই তাঁদের সম্পর্কে চিড় ধরতে শুরু করে। তার কারণ কি মালাইকা আরোরা এই নিয়ে বলি পাড়ায় জল্পনা রয়েছে।












Click it and Unblock the Notifications