Tiger 3: টাইগারের কাউন্ট ডাউন শুরু, প্রথম সপ্তাহেই ৩০০ কোটির ব্যবসা সম্ভাবনা
সলমন খানের টাইগার থ্রি নিয়ে কাউন্ড ডাউন শুরু হয়ে গিয়েছে। মুক্তির আগেই বক্স অফিসে ধামাকা হবে বলে জল্পনা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ট্রেড অ্যানালিসিস্টরা দাবি করতে শুরু করেছেন সলমন খানের টাইগার থ্রি প্রথম সপ্তাহেই ৩০০ কোটি টাকার কালেকশন করবে।
দীপাবলি স্পেশাল ধামাকা নিয়ে নিয়ে আসছে টাইগার-৩। ১২ তারিখ মুক্তি। ইতিমধ্যেই ১০০ কোটি টাকার অ্যাডভান্স বুকিং হয়ে গিয়েছে টিকিট। সকাল ৭টা থেকে শুরু হচ্ছে শো। যদিও শাহরুখের সিনেমা অনেক আগে থেকেই শুরু হচ্ছে। টাইগার ৩ জওয়ানের মতো তিনটি ভাষায় মুক্তি পাচ্ছে।

যদিও মুক্তির আগে থেকেই শাহরুখের সঙ্গে সলমনের তুলনা চলছে। কারণ শাহরুখের পর পর দুটি সিনেমা বক্স অফিসে ধামাকা দিয়েছে। কয়েকশো কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে শাহরুখের পাঠান এবং জওয়ান। বিশেষ করে জওয়ান তো গ্লোবাল বক্স অফিস কালেকশনে রেকর্ড গড়েছে। ১১০০ কোটির কালেকশন করেছে সিনেমাটি।
১২ নভেম্বর সকাল ৭টা থেকেই সিনেমাহলে ছুটবেন সলমন খান অনুরাগীরা। টাইগার ৩ ফের একবার সলমন খান ক্যাটরিনা কাইফের জুটিকে দেখা যাবে। একই ভাবে দেখা যাবে শাহরুখ খান এবং হৃত্বিক রোশনকে। শাহরুখ খানের জওয়ান সিেনমায় দেখা গিয়েছিল সলমন খানকে। সেই একই ভাবে শাহরুখ খানকে দেখা যাবে সলমন খানের সিনেমা টাইগার-৩তে।
এই সিনেমার আরেকটা ধমাকা হল অরিজিৎ সিংয়ের গান। দীর্ঘ ৯ বছর পর ফের সলমন খানের সিনেমায় গান করেছেন অরিজিৎ সিং। এতোদিনের পুরনো বিবাদ মিটিয়ে ফের দুই শিল্পী এক জায়গায় কাজ করেছেন। এই নিয়ে নতুন আকর্ষণ রয়েছে দর্শকদের মধ্যে।












Click it and Unblock the Notifications