Tiger 3 Box Office Collection Day 4: শাহরুখের জনপ্রিয়তার কাছে হার সলমনের, ১৫০ কোটির ক্লাবে টাইগার-৩
Tiger 3 Box Office Collection Day 4: শাহরুখ খানের কাছে হার মানতেই হল সলমন খানকে। পর পর দুটি সিনেমা মুক্তি পেয়েও শাহরুখ খানের জওয়ান বলিউডে ইতিহাস গড়েছে। টাইগারকে হার মানতে হল জওয়ানের কাছে। ৪ দিনে ১৫০ কোটির ক্যাম্পে পৌঁছতে পেরেছে টাইগার থ্রি।
হিসেব করলে শীর্ষে রয়েছে জওয়ান, তারপরে গদর-২ এবং তিন নম্বরে সলমন খানের টাইগার-৩। বড় পর্দায় সলমন খানের টাইগার সেই ম্যাজিক দিতে পারেনি যেটা দিতে পেরেছে শাহরুখের জওয়ান, সানি দেওয়লের গদর-২।

যদিও বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন ওয়ার্ল্ডকাপ ম্যাচের কারণেই সলমন খানের সিনেমার বক্স অফিস কালেকশন ধাক্কা খেয়েছে। দীপাবলিতে মুক্তি পেয়েছিল সলমন খানের টাইগার-৩। টাইগার সিরিজে তিন নম্বর সিনেমা এটি। ক্যাটরিনা কাইফও রয়েছেন ছবিিটতে। প্রথম ২ দিনে বিপুল কালেকশন করলেও তার পর থেকে কমতে থাকে বক্স অফিস কালেকশন। তার অন্যতম কারণ নাকি আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপ ম্যাচ।
চারদিনে বক্স অফিস কালেকশনে গদর-২কে ছুঁতে পেরেছে টাইগার-৩। ১৫০ কোটি টাকার ক্যাম্পে পৌঁছেছে সিনেমা। কিন্তু জওয়ানকে ছুঁতে পারেনি। সানি দেওয়ালের গদর-২ চারদিনে ১৭৩ কোটি টাকা কালেক্ট করেছিল বক্স অফিসে। এদিকে শাহরুখ খানের পাঠান তিন দিনেই ১৫০ কোটি টাকা কালেক্ট করেছিল। আর জওয়ান তো সব রেকর্ড ভেঙে বক্স অফিসে ১৮০ কোটি টাকা কালেক্ট করেছিল প্রথম তিন দিনে।
পাঠান এবং টাইগার-৩ যশরাজ ফিলমসেরই প্রোডাকশ। তারপরেও পাঠানকে টপকাতে পারেনি সলমনের টাইগার-৩। ছবিকে দর্শকদের কাছে আকর্ষনীয় করে তুলতে কোনও কমতি রাখেিন পরিচালক এবং প্রযোজকরা। সলমনের সিনেমায় গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছে শাহরুখ খান হৃত্বিক রোশনকেও। তার উপরে ক্যাটরিনা কাইফের ফাইটিং সিন নাকি বলিউডে এর আগে কোনও সিনেমায় হয়নি। তারপরেও শাহরুখের জনপ্রিয়তাকে ছুঁতে পারলেন না সলমন খান।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications