Tiger 3 Box Office Collection Day 1: একদিনেই সাড়ে ৪৪ কোটি, দীপাবলির রাতে বক্স অফিসে ধামাকা সলমনের
দীপাবলির দিনে বক্স অফিসে যাকে বলে চমক ধরিয়েছেন সলমন খান। টাইগার-৩ সলমন খানের সবচেয়ে সেরা ছবি বলে রিভিউ প্রকাশ্যে এসেছিল। দীপাবলির দিনে বক্স অফিসে যাকে বলে ধমাকা দেখিয়েছেন সলমন খান। এক দিনেই বক্স অফিসে সাড়ে ৪৪ কোটি কালেক্ট করে ফেলেছে টাইগার-৩।
হিন্দি, তামিল এবং তেলুগু তিনটি ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে। তিনটি ভাষাতেই বক্স অফিসে রেকর্ড কালেকশন করেছে ছবিটি। শুধু হিন্দিতেই সলমন খানের টাইগার-৩ দীপবলির দিন কালেক্ট করেছে ৪১.৩২ শতাংশ। তারমধ্যে সকালের শোতেই অর্ধেক কালেকশন হয়ে গিয়েছে।

দীপাবলির দিন সলমনের টাইহার-৩ বক্স অফিসে কালেক্ট করেছে ৩৬.৫৫ শতাংশ। আর রাতের শোয়ের ৪৬.১৮ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। মুম্বইয়ে সবচেয়ে বেশি কালেকশন হয়েছে। তারপরেই রয়েছে দিল্লি এন সিআর, পুনে, বেঙ্গালুরু। গোটা দেশে ৫৫০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে টাইগার থ্রি।
টাইগার-৩ রিভিউতে ৩.৫ পয়েন্ট পেয়েছে। নিজের সেরাটা উজার করে দিয়েছেন তিনি। এমন অনেক অ্যাকশন মুডে দেখা গিয়েছে শাহরুখ খানকে যা আগে কখনও তাঁর কোনও সিনেমায় দেখা যায়নি। তার সঙ্গে ক্যাটরিনা কাইফের স্টান্টও প্রশংসার যোগ্য। টাইগার সিরিজের ৩ নম্বর সিনেমা এটি। এই ছবিতে স্পেশাল অ্যাপিয়ারেন্সে দেখা গিয়েছে শাহরুখ খান এবং হৃত্বিক রোশকেও।












Click it and Unblock the Notifications