'ঠগস অফ হিন্দোস্তান' প্রথম দিনেই কি রোজগার করবে ৫০ কোটি! ভবিষদ্বাণী ঘিরে জল্পনা তুঙ্গে
আর মাত্র ২ দিনের অপেক্ষা! বলিউড মনে করছে, ৮ নভেম্বর সম্ভবত এই বছরের অন্যতম ব্লকবাস্টার মুক্তি পেতে চলেছে।
আর মাত্র ২ দিনের অপেক্ষা! বলিউড মনে করছে, ৮ নভেম্বর সম্ভবত এই বছরের অন্যতম ব্লকবাস্টার মুক্তি পেতে চলেছে। একদিকে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন, অন্যদিকে মিস্টার পারফেকশনিস্ট আমিরের যুগলবন্দিতে মুক্তি পেতে চলেছে 'ঠগস অফ হিন্দোস্তান'।

ফিল্ম ট্রেড বিশেষজ্ঞরা বলছেন, এখনও পর্যন্ত যা ট্রেন্ড বা অগ্রিম বুকিং যেদিকে চলছে , তাতে 'ঠগস অফ হিন্দোস্তান' প্রথম দিনেই ৫০ কোটি টাকার বাণিজ্য করবে। মনে করা হচ্ছে দীপাবলির পরের দিন যেহেতু ছবি মুক্তি পাচ্ছে, ফলে সেই দিনটি বক্স অফিসের ক্ষেত্রে খুবই শুভ। এদিকে, টিকিটের দাম 'সঞ্জু ' ছবির তুলনায় ভালোই বাড়ানো হয়েছে প্রযোজনা সংস্থা যশরাজের পক্ষ থেকে । রণবীরর ছবির থেকে ১০ শতাংশ বেশি দাম আমির-অমিতাভের ছবির টিকিটের।
আমির-অমিতাভ জুটির এই ছবি ট্রেলারে সেভাবে তাক লাগাতে না পারলেও, ছবি মুক্তির দিন যতই এগিয়ে আসছে, ততই বাড়ছে চাহিদা। ফিল্ম ট্রেড বিশেষজ্ঞরাও তাকিয়ে রয়েছেন বক্স অফিসের দিকে । তাঁদের ভবিষদ্বাণী আদৌ সত্যি হয় কী না তার জন্য আপাতত ২ দিনের অপেক্ষা।












Click it and Unblock the Notifications