রাত পৌনে বারোটায় কী করেছেন অমিতাভ-আমির! দেখুন 'ঠগস অফ হিন্দোস্তান'-এর ভিডিও
এই বছরের অন্যতম 'ব্লকবাস্টার'এর অপেক্ষায় গোটা দেশ। নভেম্বরের ৮ তারিখ মুক্তি পেতে চলেছে আমির অমিতাভ অভিনীত ছবি 'ঠগস অফ হিন্দোস্তান'। দেশের স্বাধীনতা যুদ্ধের এক অনন্য পর্ব তুলে ধরতে চলেছে এই ছবি।
এই বছরের অন্যতম 'ব্লকবাস্টার'এর অপেক্ষায় গোটা দেশ। নভেম্বরের ৮ তারিখ মুক্তি পেতে চলেছে আমির অমিতাভ অভিনীত ছবি 'ঠগস অফ হিন্দোস্তান'। দেশের স্বাধীনতা যুদ্ধের এক অনন্য পর্ব তুলে ধরতে চলেছে এই ছবি।

একদিকে খুদাবক্স আজাদ, অন্যদিকে ফিরঙ্গি। এই দুই চরিত্রের লড়াইয়ে প্রাক স্বাধীনতা যুগের এক পর্ব উঠে এসেছে ছবিতে। এদিন মুক্তি পেল 'ঠগস অফ হিন্দোস্তান' ছবির প্রথম গান। যার প্রথম লাইন শুরু 'রাত পৌনে বারাপে ডালকে শরারা..'। গানের ছন্দে জমজমাট নাচে ফ্রেমবন্দি হয়েছেন অমিতাভ ও আমির।
'ভশমল্লে' নামাঙ্কিত এই গান আপাতত ইন্টারনেট মাতিয়ে দিয়েছে। গানটি গেয়েছন বিশাল দাদলানি ও সুখবিন্দর সিং। গানের কোরিওগ্রাফার প্রভুদেবা। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।

Click it and Unblock the Notifications