পদ্মাবতী বিতর্ক দূরে সরিয়ে বিকিনি অবতারে লাস্যময়ী দীপিকা , দেখুন ভিডিও

পদ্মাবতী ছবির মুক্তি নিয়ে যেখানে ধুন্ধুমার চলছে সেখানে দীপিকা পাড়ুকোন একটু চিল করে নিচ্ছেন, তা বলে ভাববেন না কাজ কর্ম শিকেয় তুলে রেখেছেন।

পদ্মাবতীর বিতর্ক তুঙ্গে, আজ কেউ কারোর মাথা কেটে নেওয়ার হুমকি দিচ্ছে, কাল ছবি মুক্তি পিছিয়ে দেওয়ার দাবি উঠছে। সবমিলিয়ে ঘোর অব্যবস্থা। এরইমধ্যে পদ্মাবতীর ঐতিহ্যের ঘোমটা তুলে সাহসী শরীরি আবেদনের ঝলক দেখিয়েছেন দীপিকা।

পদ্মাবতী বিতর্ক দূরে সরিয়ে বিকিনি অবতারে লাস্যময়ী দীপিকা , দেখুন ভিডিও

পদ্মাবতীর মুক্তি বিতর্কে ক্ষুব্ধ সঞ্জয় লীলা বনশালি ক্ষুব্ধ। মন ভালো নেই শাহিদ কাপুর, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংদেরও। রোজই উস্কে যাচ্ছে নিত্য নতুন বিতর্ক। পদ্মাবতীর শ্যুটিং চলাকালীনই দীপিকার একটা হট ফটোশ্যুট নিয়ে জোর গুঞ্জন হয়েছিল। বলিটাউনে - শোনা গিয়েছিল সঞ্জয় লীলা বনশালি নিজেও রেগে গিয়েছিলেন।

তবে দীপিকা এই সব ঋঞ্ঝাটের মধ্যেও নিজের পেশাদারিত্ব বজায় রেখে জমিয়ে কাজ করছেন। এই মুহূ্র্তে দীপিকার কিছু সেনসেশন্যাল ছবি বাজারে হট কেক। ফিল্মফেয়ার ম্যাগাজিনের জন্য দুর্দান্ত এক ফটো শ্যুট করেছেন বলিউড বেব। কখনো বিকিনাবাসে, কখনো সমুদ্রে কিঞ্চিৎ রিভিলিং এই ছবিগুলি দীপিকা ফ্যানদের মনে নিশ্চিত ভাবেই জায়গা করে নেবে।

পদ্মাবতী বিতর্ক দূরে সরিয়ে বিকিনি অবতারে লাস্যময়ী দীপিকা , দেখুন ভিডিও

শ্রীলঙ্কার কেপ ওয়েলিগামায় এই ফটো শ্যুট হয়েছে। ক্যামেরার পিছনের জাদু দেখিয়েছেন রিকোস অ্যান্ড্রিও। পাশাপাশি দীপিকা পাড়ুকোনের সাহসী লুক তৈরিতে যাঁর টাচ রয়েছে তিনি হলেন শালিনা নাথানি। ফিল্মফেয়ারের সেই বিশেষ সংখ্যা যতক্ষণ না হাতে পারছেন ততক্ষণ এই ভিডিও দেখেই মন খুশি করে নিন দীপিকা ফ্যানরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+