তিন এক্কে তিন! চলতি বছরে সিনেমায় হ্যাট্রিক করতে চলেছেন আয়ুষ্মান খুরানা
তিন এক্কে তিন! চলতি বছরে সিনেমায় হ্যাট্রিক করতে চলেছেন আয়ুষ্মান খুরানা
বলিউডে নেপোটিসমের বাড়বাড়ন্ত গোটা দেশে তুফান তুলেছে। কান পাতলেই শোনা যাচ্ছে 'বয়কট বলিউড'এর ডাক। কিন্তু সেখানেই এই নেপোটিসমের রমরমাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে একের পর হিট দিচ্ছেন আয়ুষ্মান খুরানা। বলিউডের নামজাদা পরিবারের পদবী, কিংবা পারিবারিক সূত্রে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে দূর পর্যন্ত সম্পর্ক নেই তাঁর। এককথায় 'আউটসাইডার' হয়েও এই মুহূর্তে বলিউডের প্রধান অভিনেতা হয়ে উঠেছেন আয়ুষ্মান খুরানা। স্বয়ং বিগ-বি অমিতাভ বচ্চনের সঙ্গে 'গুলাবো সিতাবো'তে অভিনয় করার পর এবার একই বছরের মধ্যে হ্যাট্রিক করার মুডেই আছে তিনি, কারণ আসছে আয়ুষ্মান খুরানার পরপর তিনটি ছবি।

নানা স্বাদের ছবি
অধিকাংশ অল্প বয়সী অভিনেতারাই চান বলিউডের হিরো হিসেবে নিজেকে তুলে ধরতে। কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আয়ুষ্মান খুরানা। প্রচলিত প্রথা ভেঙে দিয়ে তিনি বরাবরই ভিন্নধর্মী সিনেমায় অভিনয় করে এসেছেন। যেখানে তাঁর বড়পর্দায় কেরিয়ার শুরু হয়েছে 'ভিকি ডোনার'এর মত সংবেদনশীল অথচ গুরুত্বপূর্ণ চরিত্রের মাধ্যমে। ঠিক তেমনই তাঁর ঝুলিতে আছে 'বধাই হো', 'বালা' বা 'অন্ধাধুন'এর মত পরস্পরের থেকে সম্পূর্ণ আলাদা ছবির রেকর্ড। আর এই বছর অর্থাৎ ২০২২ সালে তো পরপর তিনটি ছবি আসতে চলেছে তাঁর। আর সেই অপেক্ষাতেই দিন গুনছেন তাঁর ফ্যানেরা।

এক নয়, 'অনেক'
পুলিশ অফিসারের পর এবার আয়ুষ্মানকে দেখা যেতে চলেছে 'স্পাই থ্রিলার' ছবিতে। বিশেষত এই সিনেমা তাঁর হৃদয়ের খুব কাছাকাছি বলে জানিয়েছেন আয়ুষ্মান। ২০২২ সালে তাঁর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলির মধ্যে প্রথমেই রিলিজ হতে চলেছে 'অনেক'। দেশাত্মবোধের আর পাঁচটা ছবির মত এই ছবি নয়, বরং কেউ যে একজন ভারতীয়, সবার আগে দেশের নাগরিকের এই পরিচয় দেওয়ার পিছনে যে অনুভূতি কাজ করে তা তুলে ধরা হবে 'অনেক' সিনেমার মাধ্যমে। এই ছবিতে আয়ুষ্মান অভিনীত চরিত্রের নাম যোশুয়া।

'ডক্টর জি'এর চিকিৎসা
'স্পাই থ্রিলার' থেকে সোজা স্টেথো ঝুলিয়ে ডাক্তার বাবু হতে চলেছেন আয়ুষ্মান খুরানা। ডা. উদয় গুপ্ত চরিত্রে বেশ কিছুদিন আগেই নিজের লুক শেয়ার করতে দেখা গিয়েছে আয়ুষ্মানকে। এই সিনেমার মাধ্যমে অত্যন্ত সহজেই তুলে ধরা হয়েছে গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়। এই ছবি নিঃসন্দেহে মানুষকে ভাবাবে, এমনটাই মত আয়ুষ্মানের।

আয়ুষ্মান যখন 'অ্যাকশন হিরো'
চলতি বছরে আয়ুষ্মান খুরানার তৃতীয় সিনেমা সম্পূর্ণ মশালাদার বলিউড ফিল্ম। যেখানে পুরদস্তুর অ্যাকশন হিরো হিসেবে দেখা যেতে চলেছে অভিনেতাকে। একেবারে অন্য এক ধারার ছবি হতে চলছে 'অ্যাকশন হিরো', যেখানে আয়ুষ্মানকে একদম নতুন করে আবিষ্কার করতে চলেছেন দর্শকরা। সেই সঙ্গে দর্শককে 'কোয়ালিটি এন্টারটেইনমেন্ট' উপহার দেওয়ার জন্য যথা সম্ভব প্রয়াস করছেন আয়ুষ্মান খুরানা, এমনটাই জানিয়েছেন অভিনেতা।

আয়ুষ্মানের আগামী ছবি
তবে শুধুমাত্র 'অনেক', 'ডক্টর জি' আর 'অ্যাকশন হিরো' নয়, এছাড়াও আগামী বছর মিলিয়ে আরও বেশকিছু সিনামা আসতে চলেছে আয়ুষ্মানের। তার মধ্যে রয়েছে 'বধাই হো-২', 'ছোটি সি বাত'এর রিমেক, গুগলি। পাশাপাশি জনপ্রিয় অভিনেত্রী তব্বুর সঙ্গে 'শুট দ্য পিয়ানো প্লেয়ার' ছবিতেও অভিনয় করতে চলেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। আর প্রিয় নায়কের এই একের পর এক ছবি মুক্তির খবর পেয়ে উৎসাহ তুঙ্গে ভক্তদেরও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications