তিন দশক পর বড় পর্দায় ফিরছে টম অ্যান্ড জেরি জুটি, মুক্তি পেল ট্রেলার
তিন দশক পর বড় পর্দায় ফিরছে টম অ্যান্ড জেরি জুটি, মুক্তি পেল ট্রেলার
টম অ্যান্ড জেরি এই দুই কার্টুন চরিত্রের সঙ্গে ছোটবেলা কেটেছে বহু জনের। এখনও শিশুদের কাছে এই কার্টুন বেশ জনপ্রিয়। এবার দীর্ঘ–প্রতীক্ষিত টম অ্যান্ড জেরি সিনেমার ট্রেলার মুক্তি পেল বুধবার। প্রায় তিন দশকের কাছাকাছি সময় পর এই ইঁদুর–বেড়ালের খুনসুটি ফের দেখা যাবে বড় পর্দায়।

টম অ্যান্ড জেরি ট্রেলার মুক্তি
টম অ্যান্ড জেরি ছবির ট্রেলারের শুরুতেই ব্রুনো মার্সের ‘কাউন্ট অন মি' গানটি প্রেক্ষাপটে শোনা যায় এবং এর সঙ্গে ছবির কাহিনীকার জানান যে টম অ্যান্ড জেরি তাঁদের ঝগড়া শুরু করতে চলেছেন বড় শহরে। ২ মিনিট ২৪ সেকেন্ডের দীর্ঘ এই ট্রেলারে দেখা গিয়েছে, এক পরিচিতদের কাছে রয়েছেন টম-জেরি জুটি। টম অ্যান্ড জেরির নিজস্ব টুইটারে এই ট্রেলার শেয়ার করা হয়েছে। ক্যাপশন দেওয়া হয়েছে , ‘টম অ্যান্ড জেরি তাদের ইঁদুর-বেড়ালের খেলা এবার বড় পর্দাতেও শুরু করল। নতুন টম অ্যান্ড জেরি ছবির ট্রেলার দেখুন, ২০২১ সালে সিনেমা হলে আসতে চলেছে।'

দারুণ এই সিনেমার জন্য প্রস্তুত থাকুন
টম অ্যান্ড জেরি সিনেমার নিজস্ব টুইটার আগেই ঘোষণা করেছিল এই ট্রেলার দিনক্ষণ। টুইটে বলা হয়েছিল, ‘প্রত্যেকের প্রিয় বেড়াল ও ইঁদুর গোটা বিশ্ব সফর করার পর তারা অবশেষে নিউইয়র্ক শহরে এসেছে। টম অ্যান্ড জেরির নতুন ট্রেলার কোনওভাবেই মিস করা যাবে না যা মুক্তি পাচ্ছে আগামীকাল।'

টম অ্যান্ড জেরি কবে মুক্তি পাবে
নোভেল করোনা ভাইরাস মহামারির কারণে অনেক সিনেমার মুক্তিই স্থগিত হয়ে গিয়েছিল এবং একই পথের যাত্রী ছিল এই সিনেমাটিও। তবে সবকিছু ঠকঠাক থাকলে ২০২১ সালে মুক্তি পাবে ছবিটি।
টম অ্যান্ড জেরি: দ্য মুভি
১৯৯২ সালে শেষ টম অ্যান্ড জেরি ছবি মুক্তি পায়। ছবির নাম ছিল টম অ্যান্ড জেরি: দ্য মুভি, যা ওই সালের ১ অক্টোবর মুক্তি পায়, ইঁদুর-বেড়ালের ছবি যা প্রথম সিনেমা হলে মুক্তি পেয়েছিল। এই ছবিতে দেখা গিয়েছিল, তাদের দু'জনকে বাড়ি থেকে বের করে দেওয়ার ফলে নিজেদের মধ্যে বিভেদ-বিবাদ ভুলে একসঙ্গে কাজ করছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications