‌এ বছরও সঞ্চালক ছাড়াই অনুষ্ঠিত হবে ৯২তম অস্কার অ্যাওয়ার্ড

‌এ বছরও সঞ্চালক ছাড়াই অনুষ্ঠিত হবে ৯২তম অস্কার অ্যাওয়ার্ড

এবারও সঞ্চালক ছাড়াই অনুষ্ঠিত হতে চলেছে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান বা অস্কার। অস্কার সম্প্রচারিত হয় এবিসিতে, যার সঙ্গে দীর্ঘ–মেয়াদি চুক্তি রয়েছে অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের (‌এএনপিএএস)‌।

দ্বিতীয় বছরও সঞ্চালক ছাড়া অস্কার

দ্বিতীয় বছরও সঞ্চালক ছাড়া অস্কার

হলিউড রিপোর্ট অনুযায়ী, বুধবারই এবিসি এন্টারটেইনমেন্টের প্রেসিডেন্ট ক্যারি বুর্ক বুধবার ঘোষণা করে জানিয়েছেন এই খবর। বুর্ক বলেন, ‘‌অ্যাকাডেমির সঙ্গে আলোচনা করে আমি বিষয়টি নিশ্চিত করছি, এ বছরও কোনো নির্দিষ্ট সঞ্চালক থাকবে না।'‌ এখানে উল্লেখ্য যে গত বছরও কোনও সঞ্চালক ছাড়াই অস্কার অনুষ্ঠিত হয়েছিল।

বিভিন্ন সেলেবদের দিয়ে সঞ্চালনার পরিকল্পনা

বিভিন্ন সেলেবদের দিয়ে সঞ্চালনার পরিকল্পনা

এএমপিএএস দ্বিতীয় বছরেও সঞ্চালক ছাড়া অনুষ্ঠান পরিচালনা করবে কিনা সে বিষয়ে চিন্তাভাবনা করছিল, এর ঠিক তিন সপ্তাহ বাদেই এই ঘোষণা করা হয়। তবে বিশেষ সূত্রে খবর, অস্কার কর্তৃপক্ষ পরিকল্পনা করছে, কোনও নির্দিষ্ট সঞ্চালক ছাড়া, অনুষ্ঠানের বিভিন্ন অংশ সঞ্চালনার জন্য একাধিক সেলিব্রিটিদের মঞ্চে ডাকা হবে। আর ছয় সপ্তাহ বাদে অস্কার। এখনও সঞ্চালকের তালিকা তৈরি করতে পারেনি অস্কার কর্তৃপক্ষ।

কেভিন হার্ট ইস্যু

কেভিন হার্ট ইস্যু

এই পুরো ঘটনার পিছনে কেভিন হার্ট ইস্যুই অন্যতম কারণ বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। ২০১৯ সালের অস্কারের অনুষ্ঠানে সঞ্চালক হিসাবে প্রথমে নির্বাচিত করা হয়েছিল অভিনেতা তথা কমেডিয়ান কেভিন হার্টকে। কিন্তু কেভিনের পুরনো কিছু টুইট ভাইরাল হয়। ওই টুইটে বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন কেভিন। সে ব্যাপারে তাঁকে ক্ষমা চাইতে বলেছিল অস্কার কর্তৃপক্ষ। কেভিন তাতে রাজি হননি এবং অস্কার কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দেয় তিনি অনুষ্ঠানের সঞ্চালনা করবেন না। ৯ ফেব্রুয়ারি এই অস্কার অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। ‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+