হৃতিকে ছেড়ে রণবীরের সঙ্গে 'বোলে চুড়িয়া' নেচে পার্টি জমালেন শাহরুখ! ভাইরাল ভিডিও
দীপাবলি কেটে গেলেও, তার রেশ এখনও কাটছে না। অন্তত বলি পাড়ার একের পর এক পার্টিতে তো এই রেশ চলছেই।
দীপাবলি কেটে গেলেও, তার রেশ এখনও কাটছে না। অন্তত বলি পাড়ার একের পর এক পার্টিতে তো এই রেশ চলছেই। আর পার্টির বিভিন্ন সময়ের নানা ছবি তথা ভিডিও যতই সোশ্যাল মিডিয়ায় আসছে ,ততই তা ভাইরাল হয়ে উঠছে।

এবার ভাইরাল হল আমির খানের পার্টিতে শাহরুখ ও রণবীরের নাচের ভিডিও। ভিডিও-তে দেখা যাচ্ছে পুরো দমে শাহরুখ নেচে যাচ্ছেন তাঁরই অভিনীত ছবি কভি খুশি কভি গম-এর ' বোলে চুড়িয়া ' গানের সঙ্গে। তবে একা নন, পার্টিতে তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন অভিনেতা রণবীর কাপুর।
Ranbir Kapoor and Shah Rukh Khan dancing to Bole Chudiyan last night #Diwali pic.twitter.com/zexFmKaf6b
— RanbirKapoor.Net (@RanbirKapoorFC) October 20, 2017
যতটা ফ্লোর মাতিয়েছেন শাহরুখ ,তার চেয়েও বেশি এনার্জি দেখা গিয়েছে রণবীরের মধ্যে। আর এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই তা ভাইরাল হয়ে যায়। উল্লেখ্য, এর আগে শাহরুখের সঙ্গে অনস্ক্রিন দেখা গিয়েছে রণবীরকে ছবি 'অ্যায় দিল হ্য়ায় মুশকিল' -এ।












Click it and Unblock the Notifications