আমেরিকায় বর্ণবৈষম্যের শিকার শানু কন্যা, ক্ষোভ উগরে দিলেন শ্যানন
আমেরিকায় বর্ণবৈষম্যের শিকার শানু কন্যা, ক্ষোভ উগরে দিলেন শ্যানন
সংগীত জগতের বিখ্যাত গায়কদের মধ্যে কুমার শানু একজন। বাবার মত মেয়েও একজন প্রতিভাবান গায়িকা। কুমার শানুর দ্বিতীয় স্ত্রী সালোনীর দত্তক নেওয়া কন্যা শ্যানন কুমার শানু গানের জগতে বেশ নাম করেছেন। তবে তিনি ভারতের গায়িকা নন। তিনি আমেরিকার মাটিতে একজন নামকরা গায়িকা। খুব কম বয়সেই তিনি নাম করেছেন। মাত্র ১৮ বছর বয়সে তিনি নাম করতে শুরু করেন।

মা সালোনীর সাথে খুব অল্প বয়সেই বিদেশের মাটিতে পা রেখেছেন শানু কন্যা। 'রিট্রেস’ গেয়ে তিনি অনেক নেটিজেনদের মন কেড়েছেন। তবে, তিনি এখানেই আটকে থাকেন নি। হলিউডে অনেক কাজ করেছেন। বিখ্যাত বলিউড গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গেও তিনি কাজ করেছেন বলে জানা গিয়েছে। বিখ্যাত সব গায়ক যেমন সোনু নিগম, শানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন শ্যানন।
শানু কন্যা লন্ডনের রয়্যাল স্কুল অফ মিউজিকে ইংরাজি ক্ল্যাসিক্যাল সংগীতের শিক্ষা গ্রহণ করেন শ্যানন। মেয়েকে নিয়ে খুব গর্ব বোধ করেন গায়ক শানু। জানা গিয়েছে গানের তালিম শ্যানন প্রথম নিয়েছেন বাবার কাছ থেকেই।
তবে, আমেরিকার বর্ণবৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন শানু কন্যা। তিনি জানান, '’প্রতিভাই শেষ কথা নয়। প্রতিভা থাকলে মানসিক চাপের শিকার হতে হয়েছে তাঁকে। তিনি আরও জানান, কালো বা চাপা বর্ণের মানুষদের মানুষ বলে মনে করে না আমেরিকা। তাঁর প্রমাণ আমরা আগেই পেয়েছি। জর্জ ফ্লয়েড হত্যা কান্ডের পর আমরা আরও ভালো বুঝতে পেরেছি। আমাকে প্রায় প্রতিনিয়ত বর্ণবৈষম্যের মুখে পড়তে হয়েছে।'’
তিনি আরও জানান, অডিশন দিতে গিয়েও আমার রেহাই মেলেনি। চাপা গায়ের রঙের জন্য আমাকে শুনতে হত নানান কথা। বাড়িতে এসে অনেক কেঁদেছি আমি। কারণ, এত কম বয়সে এত মানসিক চাপ সহ্য করতে পারছিলাম না। মাঝে মধ্যে নিজের থেকে নিজে আস্থা হারিয়ে ফেলতাম। তবে, এটাই বলব বড় তারকা হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়ার খুব দরকার।












Click it and Unblock the Notifications