‌‘‌আপনে’‌র সিক্যুয়েলে এবার তিন প্রজন্ম একসঙ্গে, ২০২১ সালের দিওয়ালিতে মুক্তি

‌‘‌আপনে’‌র সিক্যুয়েলে এবার তিন প্রজন্ম একসঙ্গে, ২০২১ সালের দিওয়ালিতে মুক্তি

অভিনেতা সানি দেওল–ববি দেওল ও ধর্মেন্দ্র অভিনীত '‌আপনে’‌ ছবির পরিবারে এবার যোগ দিতে চলেছেন সানি দেওলের পুত্র করণ দেওল।সোমবার গুরু নানকের জন্মদিনের পবিত্র দিনে এই ঘোষণা করেন অভিনেতা।

‌‘‌আপনে’‌র সিক্যুয়েলে এবার তিন প্রজন্ম একসঙ্গে, ২০২১ সালের দিওয়ালিতে মুক্তি


রবিবার এই ছবির মুক্তির দিন ঘোষণা করেছেন ধর্মেন্দ্র। তিনি জানিয়েছেন যে ২০২১ সালের দিওয়ালিতে এই ছবি মুক্তি পাবে। সানি দেওল তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে ঘোষণা করেছেন যে তিনি এই ছবির দিকে তাকিয়ে রয়েছেন। টুইটে সানি বলেন, '‌বাবাজির আর্শীবাদ নিয়ে ও আপনাদের ভালোবাসা সঙ্গে পেয়ে আমাদের ফের আরও একবার একসঙ্গে দেখা যাবে। আমার বাবা, ভাই ও এখন আমার ছেলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। আপনে ২ আগামী বছরের দিওয়ালির সময় মুক্তি পাবে।’‌

অনিল শর্মা পরিচালিত '‌আপনে ২’‌, ২০০৭ সালে হিট ছবি '‌আপনে’‌র সিক্যুয়েল। যার প্রযোজক দীপক মুকুট। সানি পুত্র করণ তাঁর বাবার পরিচালিনায় ২০১৯ সালে '‌পল পল দিল কে পাস’‌ ছবিতে অভিনয় দিয়ে বলিউডে পা রাখেন। তিনি জানিয়েছেন যে আপনে ২ খুব বিশেষ তাঁর কাছে কারণ পরিবারের সঙ্গে কাজের সুযোগ মিলেছে।

'‌আপনে’‌র গল্প খেলাধূলোর জগত নিয়ে, যেখানে ধর্মেন্দ্র একজন অপমানিত প্রাক্তন বক্সার, যিনি তাঁর হারানো সম্মান ফিরে পেতে চাইছেন নিজের ছেলেদের মাধ্যমে। এই ছবির সিক্যুয়েলের শুটিং শুরু হবে মার্চ থেকে। '‌আপনে’‌ ছবিতেই দেওল পরিবারকে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল। এরপর ২০১১ সালে '‌যমলা পাগলা দিওয়ানা’‌ ছবিতেও এই ত্রিমূর্তিকে দেখা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+